শনিবার ২০ জুন ২০২৬ - ১৪:৫৫
হযরত ফাতেমা যাহরা (সা.আ.) ফাউন্ডেশনের উদ্যোগে কারবালার শহীদদের স্মরণে আলোচনা সভা

ফুলতলার দামুদারে হযরত ফাতেমা যাহরা (সা.আ.) ফাউণ্ডেশন ইমামবাড়ীর উদ্যোগে ১৯শে জুন শুক্রবার জুমআর নামাজের পর ৩রা মহররম উপলক্ষে কারবালার শহীদদের স্মরণে এক শোক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র মহররম মাসের শোকাবহ স্মৃতি ও কারবালার মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে হযরত ফাতেমা যাহরা (সা.আ.) ফাউণ্ডেশন ইমামবাড়ী, দামুদার, ফুলতলা-তে অনুষ্ঠিত হলো এক মর্মস্পর্শী শোক মজলিস।

শুক্রবার (১৯শে জুন ২০২৬ ইং), জুম’আর নামাজের পর পরই ৩রা মহররম উপলক্ষে আয়োজিত এই মজলিসে শিয়া মুমিন ও মুমিনাতগণ উপস্থিত থেকে কারবালার শোকগাথায় কান্নায় ভেসে ওঠেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি তাঁর বক্তৃতায় মহররমের ঐতিহাসিক তাৎপর্য, ইমাম হোসাইন (আ.)-এর আত্মত্যাগ ও সত্য প্রতিষ্ঠায় তাঁর অনন্য ভূমিকা তুলে ধরেন। শ্রোতারা তাঁর কণ্ঠে শোকের সুর শুনে আবেগাপ্লুত হন।

স্থানীয় গ্রামের নারী-পুরুষ সব বয়সী মানুষ এই শোকানুষ্ঠানে অংশ নিয়ে কারবালার শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন। মজলিস শেষে তাবারুক বিতরণের মাধ্যমে সবাইকে আত্মিক প্রশান্তি ও বরকত লাভের সুযোগ করে দেওয়া হয়।

আয়োজকরা জানান, মহররম মাসজুড়ে এমন শোকানুষ্ঠান ও আলোচনা সভা চলবে, যা ইমাম হোসাইন (আ.)-এর আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে।

আপনার প্রতিবেদন: ফাউণ্ডেশনের এই উদ্যোগ ধর্মীয় ঐক্য ও শোকচেতনাকে আরও সুদৃঢ় করলো বলে উপস্থিত মুসল্লিরা মত প্রকাশ করেন। Bottom of Form

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha