হাওজা নিউজ এজেন্সি: আয়োজক সূত্রে জানা যায়, মুহাম্মাদী ফাতেমী ইসলামিক সেন্টার মূলত ‘সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ, বাংলাদেশ’ এবং ‘মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা, বাংলাদেশ’–এর সম্মিলিত উদ্যোগে পরিচালিত একটি ইসলামিক প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো ইসলামের সঠিক জ্ঞান, আহলে বাইত (আ.)–এর আদর্শ এবং কারবালার চেতনাকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া।
স্টলটিতে মহররম, কারবালা, ইসলামী ইতিহাস ও আহলে বাইত (আ.)–এর জীবনাদর্শভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বই ও প্রকাশনা প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাখা হবে। আয়োজকরা জানিয়েছেন, পাঠকদের জন্য নির্বাচিত বইয়ের একটি বিশেষ তালিকাও থাকছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
স্টলে যেসব পাওয়া যাবে:
▪️ কারবালার ঘটনা ও শিক্ষা
▪️ ইমাম হুসাইন (আ.)–এর জীবন ও আন্দোলন
▪️ আহলে বাইত (আ.)–এর জীবনী ও আদর্শ
▪️ নাহজুল বালাগা
▪️ সহীফায়ে সাজ্জাদিয়া
▪️ দোয়া ও জিয়ারত সংকলন
▪️ ইসলামের ইতিহাস ও গবেষণামূলক গ্রন্থ
▪️ নৈতিক ও আত্মশুদ্ধিমূলক বই
▪️ শিশু-কিশোরদের জন্য ইসলামী শিক্ষামূলক বই
▪️ মহররম ও আশুরা বিষয়ক বিশেষ প্রকাশনা
▪️ ইসলামী সংস্কৃতি ও সমকালীন চিন্তাভাবনা বিষয়ক গ্রন্থ
▪️ নারীর মর্যাদা ও ফাতেমী আদর্শভিত্তিক প্রকাশনা

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পাঠকের চাহিদা ও প্রাপ্যতার ভিত্তিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বই স্টলে সংযোজিত হবে।
বইয়ের পাশাপাশি স্টলে থাকবে ইসলামিক ক্যালিগ্রাফি, কারবালার ইতিহাসভিত্তিক শিল্পকর্ম এবং দৃষ্টিনন্দন ইসলামিক ছবির ফ্রেম। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নিজস্ব ডিজাইনে তৈরি এক্সক্লুসিভ ইসলামিক টি-শার্ট, যেখানে মহরম, কারবালা এবং আহলে বাইত (আ.)–

এর চেতনা ও বার্তাকে নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে।
আয়োজকরা জানান, মহররমের শিক্ষা—বিশেষ করে কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার আদর্শ—মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁরা সকল ধর্মপ্রাণ মানুষ, গবেষক, পাঠক, শিক্ষার্থী ও আগ্রহী দর্শনার্থীদের স্টলটি পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।
স্টলের সময়সূচি: ১লা মহররম থেকে ১০ই মহররম পর্যন্ত।
স্থান: হোসাইনী দালানের উত্তর গেট সংলগ্ন স্থান।
আপনার কমেন্ট