হাওজা নিউজ এজেন্সি: নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি হুজ্জাতুল ইসলাম মাওলানা সাইয়্যেদ আফতাব হোসেন নাকাভী, সাধারণ সম্পাদক হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল কুদ্দুস বাদশা, সহ-সাধারণ সম্পাদক হুজ্জাতুল ইসলাম মাওলানা মুহাম্মাদ আলী মোর্তজা, কোষাধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মাওলানা হাশেম আব্বাস এবং মানবসম্পদ ও যোগাযোগ সম্পাদক পদে হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন।
কমিটির সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী নওয়াজ খান, হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী আকবর এবং হুজ্জাতুল ইসলাম মাওলানা ইউনুস আলী গাজী প্রমুখ।
নির্বাচন কার্যক্রম বাংলাদেশ শিয়া উলামা কাউন্সিল-এর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. আলীজাদেহ মুসাভী। এছাড়া তাঁর কার্যালয়ের হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মোস্তফা মুসাভী এবং অন্যান্য অতিথিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিয়া আলেম-ওলামাগণ দপ্তরে উপস্থিত হয়ে ভোটগ্রহণ কার্যক্রমে অংশ নেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত কমিটি দেশের শিয়া সমাজের ধর্মীয়, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার কমেন্ট