বুধবার ১ জুলাই ২০২৬ - ১৮:১৪
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে কোনো আলোচনা নয়: প্রতিরক্ষামন্ত্রী

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি জাতীয় নিরাপত্তার জন্য একটি ‘লাল রেখা’; ফলে এগুলো কোনো অবস্থাতেই আলোচনার বা দরকষাকষির বিষয় হতে পারে না।

হাওজা নিউজ এজেন্সি: বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে আল-রেজা জানান, তিনি দেশটির আইনপ্রণেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের বিভিন্ন দিক, এর প্রভাব এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও অর্জন নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা জাতীয় নিরাপত্তার মৌলিক উপাদান এবং এগুলো বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো সময়েই আলোচনার টেবিলে তোলা হবে না।

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি আরও জোরদার করা প্রয়োজন। দেশীয় সক্ষমতা ও নিজস্ব প্রযুক্তিগত সামর্থ্যের ভিত্তিতে এসব খাতের উন্নয়ন ও সম্প্রসারণ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha