বুধবার ১ জুলাই ২০২৬ - ১৯:৩৭
আয়াতুল্লাহ খামেনেয়ীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করা হবে

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলক্বাদর বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী এবং অন্যান্য শহীদদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা হবে।

হাওজা নিউজ এজেন্সি: বুধবার প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, “শহীদ নেতার মুষ্টিবদ্ধ হাত আমাদের জাতীয় নিরাপত্তা নীতির স্থায়ী প্রতীক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “আয়াতুল্লাহ খামেনেয়ী এবং ইরানের শহীদদের রক্তের বিচার ও প্রতিশোধের বিষয়টি এখনো শেষ হয়নি। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের উপযুক্ত সময়ে বিচারের মুখোমুখি করা হবে এবং সেই সময় খুব বেশি দূরে নয়।”

উল্লেখ্য, ইরানের সরকারি বর্ণনা অনুযায়ী, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় নিহত হন। ওই হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বিতীয় দফার সামরিক অভিযান শুরু হয়, যা ৪০ দিন স্থায়ী হয়েছিল।

এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে ইরান এরই মধ্যে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha