হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার (৩ জুলাই) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (রহ.)’র রাষ্ট্রীয় শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধিদল তেহরানে পৌঁছায়। প্রতিনিধিদলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জামায়াতের নেতারাও রয়েছেন।
কর্মসূচি অনুযায়ী, শনিবার (৪ জুলাই) শহীদ আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (রহ.)’র জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নেওয়ার পর বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
আপনার কমেন্ট