হাওযা নিউজ এজেন্সির, আয়াতুল্লাহ আলীরেজা আরাফি এক ভিডিও বার্তায় ইমাম হুসাইন (আ.)-এর শোকাবহ দিনসমূহ, শহীদ নেতা এবং অন্যান্য শহীদদের শাহাদাতে সমবেদনা জানিয়ে বলেন:
এই তৃতীয় যুদ্ধে যা ঘটেছে, তা ছিল এক মহান ঐতিহাসিক ঘটনা এবং এক বিশাল সভ্যতাগত মহাকাব্য, যা ইরানের জনগণ ও প্রতিরোধ অক্ষ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন: প্রতিরোধের বিভিন্ন উপাদান, যুদ্ধক্ষেত্র এবং সশস্ত্র বাহিনী ও প্রতিরোধ অক্ষের মুজাহিদদের ত্যাগ অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই আন্দোলনের চালিকাশক্তি, প্রাণকেন্দ্র এবং মূল শক্তি ছিলেন আপনারাই-মহান ও সম্মানিত ইরানের জনগণ, যারা এই মহাকাব্য রচনা করেছেন।
সংবিধান রক্ষণাবেক্ষণ পরিষদের (শুরায়ে নেগাহবান) ফকীহ সদস্য আরও বলেন: আপনাদের এই ধারাবাহিক উপস্থিতি, এই মহান সংগ্রাম, অসংখ্য মওকিব (সেবাকেন্দ্র) এবং রাস্তায় জনগণের ব্যাপক অংশগ্রহণ আজ একটি পরিপূরক অধ্যায়ের মাধ্যমে সম্পূর্ণ হবে, যা দেশের কল্যাণ ও অগ্রগতির নিশ্চয়তা দেবে। সেই পরিপূরক অধ্যায় হলো-শহীদ নেতার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ, বেলায়াতে ফকীহ ও সর্বোচ্চ নেতার প্রতি পুনরায় অঙ্গীকার ঘোষণা, জাতীয় সংহতির পুনঃপ্রকাশ এবং এ পর্যন্ত চলমান জনসম্পৃক্ততার শৃঙ্খলকে পূর্ণতা দান।
আয়াতুল্লাহ আরাফি জোর দিয়ে বলেন: আমাদের শহীদ নেতার বিদায়, তাঁর পবিত্র মরদেহের জানাজা এবং পরবর্তী অনুষ্ঠানগুলোতে গত চার মাসে জাতি যে অবদান রেখেছে, তা অত্যন্ত জাঁকজমকপূর্ণ, দৃষ্টিনন্দন, শত্রুবিনাশী এবং ঐক্যসৃষ্টিকারী উপস্থিতির মাধ্যমে পরিপূর্ণ করতে হবে। মহান আলেমসমাজ, সম্মানিত বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রিয় যুবসমাজ এবং সাহসী নারী-পুরুষের কাছে এটাই প্রত্যাশিত।
বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন যে: ইসলামী ইরানের গৌরবময় জনগণের উদ্দীপনা ও উৎসাহের মাধ্যমে আমরা একটি নতুন জাতীয় মহাকাব্য, নতুন ইতিহাস রচনা এবং ইরান ও সমগ্র অঞ্চলে-লেবানন, ইরাক, ইয়েমেন এবং অন্যান্য ইসলামী দেশে-প্রতিরোধের ধারাবাহিকতা আরও শক্তিশালী হতে দেখব।
আপনার কমেন্ট