রবিবার ৫ জুলাই ২০২৬ - ১৬:২৫
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক, বাংলাদেশ-ইরান সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়

বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মহামান্য জালিল রাহিমি জাহানাবাদি আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

হাওজা নিউজ এজেন্সি: সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জাহানাবাদি ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর রাষ্ট্রীয় জানাযায় অংশগ্রহণের জন্য জাতীয় সংসদের মাননীয় স্পিকারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরানে পাঠানোয় বাংলাদেশ সরকারের প্রতিআন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতে বাংলাদেশের গভীর শোক ও সমবেদনা পুনর্ব্যক্ত করেন। তিনি এ দুঃসময়ে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সংহতির কথা তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক, বাংলাদেশ-ইরান সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক শান্তি মধ্যপ্রাচ্য এবং এর বাইরের অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য।

বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক, বাংলাদেশ-ইরান সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha