হাওজা নিউজ এজেন্সি: সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জাহানাবাদি অধ্যাপক ইউনূসকে সরকারি সফরে ইরান সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে শান্তিপূর্ণ নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে নেওয়ার জন্য অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অধ্যাপক ইউনূস ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা পুনর্ব্যক্ত করেন এবং একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি। তিনি জোর দিয়ে বলেন, এ অঞ্চলের শান্তি শুধু কাম্যই নয়, বরং অঞ্চলটির পাশাপাশি সমগ্র বিশ্বের সমৃদ্ধি ও উন্নয়নের জন্যও অপরিহার্য।
আপনার কমেন্ট