হাওজা নিউজ এজেন্সি: এক বিবৃতিতে শেখ কায়েস আল-খাজআলী বলেন, “এই মহাবিপর্যয়ে বিশ্বের সব মুসলিম ও মুক্তিকামী মানুষের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।”
তিনি আরও বলেন, “সমগ্র ইরাক—মুসলিম, খ্রিস্টান ও সাবীয়ান; আরব ও তুর্কমেন; সুন্নি ও শিয়া—সবাই শহীদ ইমাম খামেনেয়ীর পবিত্র মরদেহের শেষযাত্রায় অংশ নেবে।”
শেখ কায়েস আল-খাজআলী বলেন, “শহীদ ইমাম খামেনেয়ী হক ও বাতিলের মধ্যকার এই সময়ের হকের নিদর্শন ছিলেন, যাতে আল্লাহ তাঁর বাণীর মাধ্যমে হককে সুপ্রতিষ্ঠিত করেন এবং বাতিলকে ধ্বংস করেন, যদিও কাফিররা তা অপছন্দ করে। আর অবশ্যই আমরা অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ নেব।”
আপনার কমেন্ট