হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও রাহবার আয়াতুল্লাহ আল-উযমা সাইয়্যেদ আলী খামেনি (রহ.) ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দের স্মরণে খুলনায় অনুষ্ঠিত হলো ঐতিহাসিক গায়েবানা জানাজা ও বিশেষ শোক সভা| বুধবার (৮ জুলাই) বিকেল ৪টায় খুলনা হাদিস পার্কে আয়োজক কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো ধর্মপ্রাণ মানুষের ঢল নামে।
গায়েবানা জানাজাকে কেন্দ্র করে হাদিস পার্ক ও এর আশপাশের এলাকায় এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়| শিয়া-সুন্নি নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই জানাজায় শরিক হয়ে সংহতি প্রকাশ করেন।
জানাজার নামাজ পরিচালনা করেন ‘জামিআতে মুহিব্বিনে আহলে বায়েত’-এর সভাপতি মাওলানা ইব্রাহীম ফয়জুল্লাহ| নামাজ শেষে বিশ্বশান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ইরানের সর্বোচ্চ নেতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের কণ্ঠ¯^র হিসেবে পরিচিত| তাঁদের এই আত্মত্যাগ বিশ্ব মুসলিমের হৃদয়ে এক গভীর রেখাপাত করেছে।
বক্তারা সকল বিভেদ ভুলে মুসলিম বিশ্বকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উক্ত গায়েবানা জানাজায় ইরান থেকে আগত প্রতিনিধি দলের সদস্য ড. সাইয়্যেদ মাহদী আলী যাহদে মুসাভী, জনাব সাইয়্যেদ মুস্তাফা মুসাভী, জনাব গাসেম শাবানকারি এবং জনাব মাহদী মোলাঈ অরানি উপস্থিত ছিলেন। তাঁরা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মুসলিম ভ্রাতৃত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন|
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সাউদ, সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মাওলানা আব্দুল আজিজ, নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, নেছারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সরকারি বি.এল. কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আ.ন.ম. মাওলানা আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর শুরা কমিটির সদস্য।
এছাড়া রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান এবং খুলনা ইসলামী শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহীম খলীল রাজাভীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই গায়েবানা জানাজা ও মোনাজাতে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।
আপনার কমেন্ট