শুক্রবার ১০ জুলাই ২০২৬ - ১০:২২
ইমাম মাহদী (আ.ফা.)-এর নিঃসঙ্গতার চিত্র

আমীরুল মুমিনীন হযরত আলী (আ.) একটি বর্ণনায় ইমাম মাহদী (আ.ফা.)-এর গায়বাতের যুগের কঠিন বাস্তবতা তুলে ধরেছেন। তিনি ইঙ্গিত করেছেন যে, আল্লাহর মনোনীত শেষ হুজ্জত মানুষের মাঝে উপস্থিত থাকলেও অধিকাংশ মানুষের কাছে তিনি অপরিচিত ও নিঃসঙ্গ থাকবেন।

হাওজা নিউজ এজেন্সি: আমীরুল মুমিনীন আলী (আ.) বলেছেন,

أَنَّهُ ذَكَرَ الْمَهْدِيَّ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ فَقَالَ: صَاحِبُ الْأَمْرِ هُوَ الشَّرِيدُ الطَّرِيدُ الْفَرِيدُ الْوَحِيدُ.

একদা তিনি (ইমাম আলী আলাইহিস সালাম) ইমাম মাহদী (আ.ফা.)-এর প্রসঙ্গ উল্লেখ করে বললেন, 'এই ঐশী আদেশের অধিকারী (সাহিবুল-আমর) হলেন সেই ব্যক্তি, যিনি স্বজন ও জনসমাজ থেকে বিচ্ছিন্ন, বিতাড়িত, অতুলনীয় এবং নিঃসঙ্গ।

[কামালুদ্দীন ওয়া তামামুন নিআমাহ, খণ্ড ১, পৃষ্ঠা ৫৬৩]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha