সোমবার ১৩ জুলাই ২০২৬ - ১২:০৬
ইসলামের প্রকৃত বার্তা বিশ্ববাসীর কাছে সঠিকভাবে পৌঁছে দিন

হাওজা / নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের নেতা ব্রিটেন থেকে আগত একদল জিয়ারতকারী ও শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রাহ.)-এর জানাজায় অংশগ্রহণকারীদের সাথে সাক্ষাতে ইসলামের শিক্ষা সঠিকভাবে প্রচার এবং এই ঐশী ধর্মের প্রকৃত বার্তা ব্যাখ্যায় মুসলমানদের কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শেখ ইব্রাহিম জাকজাকি (হাফিজাহুল্লাহ) শুক্রবার পবিত্র মাশহাদ শহরে তার বাসভবনে ব্রিটেন থেকে আগত একদল জিয়ারতকারীর সাক্ষাৎ গ্রহণ করেন, যারা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রাহ.)-এর জানাজা ও স্মরণসভায় অংশ নিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানে সফর করেছিলেন।

শেখ জাকজাকি এই সাক্ষাতে উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা কল্যাণের দূত হও এবং ইসলাম ধর্মের সঠিক ও প্রকৃত বার্তা মানুষের কাছে পৌঁছে দাও।‘

তিনি ইসলামের প্রকৃত চেহারা পরিচিত করানোর ক্ষেত্রে মুসলমানদের দায়িত্বের ওপর জোর দিয়ে আরও বেশি প্রচেষ্টা চালানোর আহ্বান জানান যাতে করে ঐশী মূল্যবোধ, ইসলামি ঐক্য এবং ন্যায়বিচার, আধ্যাত্মিকতা ও প্রতিরোধের বার্তা বিশ্বের জাতির কাছে পৌঁছে দেওয়া যায়।

এই সাক্ষাৎটি একটি আন্তরিক ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিতরা ইরানের নেতার শাহাদাতের পর ইরানি জাতির প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি শহীদদের পথ অব্যাহত রাখা এবং খাঁটি মুহাম্মাদি (সা.) ইসলামের বার্তা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha