হাওজা নিউজ এজেন্সি: গত এক সপ্তাহে ট্রাম্প ইরানকে লক্ষ্য করে একাধিক অবমাননাকর ও হুমকিমূলক মন্তব্য করেছেন।
ট্রাম্পের এসব মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরানের শত্রুদের পক্ষ থেকে বৈরিতাপূর্ণ বক্তব্য নতুন কোনো বিষয় নয়। তবে তিনি প্রশ্ন তোলেন, বাস্তবক্ষেত্রে তারা তাদের ঘোষিত লক্ষ্য কতটা অর্জন করতে পেরেছে।
তিনি বলেন, “যারা আমাদের ইরানকে খণ্ডবিখণ্ড করার পরিকল্পনা করেছিল, তারা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে?”
পেজেশকিয়ান বলেন, “আমরা বিশ্বাস করি, বাস্তবে আমাদের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করা আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, “এই অবমাননাকর বক্তব্যগুলো তাদেরই মানায়; ইরানি জাতির নয়।”
প্রেসিডেন্ট জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার গুরুত্বের ওপরও জোর দেন। তিনি সতর্ক করে বলেন, সমাজে বিভাজন সৃষ্টি করে—এমন যেকোনো আচরণ বা পদক্ষেপ দেশের শক্তিকে দুর্বল করে দেয়।
আপনার কমেন্ট