হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, এক শরয়ি প্রশ্নের জবাবে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মদী বলেন, হযরত ইমাম খোমেনী (রহ.)-এর ফতোয়া অনুযায়ী সঙ্গীত হারাম হওয়ার মানদণ্ড হলো 'মুতরিব' হওয়া। অর্থাৎ মুতরিব (উত্তেজনামূলক) সঙ্গীত শোনা ও বাজানো হারাম।
প্রশ্ন: হযরত ইমাম খোমেনী (রহ.)-এর একজন মুকাল্লিদ প্রশ্ন করেন, তাঁর ফতোয়া অনুযায়ী কোন ধরনের সঙ্গীত শরয়িভাবে হারাম? ঐতিহ্যবাহী সঙ্গীতও কি হারাম?
উত্তর: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মদী: হযরত ইমাম খোমেনী (রহ.)-এর মতে, যে সঙ্গীত মুতরিব, তা শোনা ও বাজানো হারাম। তবে কোনো সুর বা শব্দ মুতরিব কি না—এ বিষয়ে সন্দেহ থাকলে তাতে কোনো সমস্যা নেই।
আপনার কমেন্ট