বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ - ২১:৪৩
ইরান-ইরাকের মধ্যে চার চুক্তি ও সমঝোতা স্মারক সই

ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালিহ কাজিম আল-জাইদির তেহরান সফরকালে ইরান ও ইরাকের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আল-জাইদির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

স্বাক্ষরিত চুক্তিটি সড়কপথে পণ্য পরিবহনসংক্রান্ত। আর সমঝোতা স্মারক তিনটি হলো—খোসরাভি-খানাকিন-বাগদাদ রেলপথ প্রকল্প বাস্তবায়ন, তেহরান ও বাগদাদের মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক প্রতিষ্ঠা এবং জনপ্রশাসন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা জোরদার করা।

দুই দেশের কর্মকর্তাদের মতে, এসব চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ও ট্রানজিট অবকাঠামোর উন্নয়ন, প্রশাসনিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সংযোগ আরও সুদৃঢ় হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha