হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ মিসবাহ ইয়াজদী (রহ.) বলেন, বিশ্বের সব শয়তানি শক্তির মনোযোগের কেন্দ্রবিন্দু হলো বেলায়েতে ফকিহর নেতৃত্বের (রাহবারের) অবস্থানকে দুর্বল করা। কারণ, এই নেতৃত্বই ইসলামের মৌলিকতা ও ইসলামী বিপ্লবের মৌলিকতা—চিন্তা ও কর্ম, উভয় ক্ষেত্রেই—সংরক্ষণ করতে সক্ষম।
তিনি আরও বলেন, অভিজ্ঞতা প্রমাণ করেছে, আমরা কত বড় বড় বিপদ অতিক্রম করেছি এবং কত জটিল সংকট কেবল তাঁর হাতেই সমাধান হয়েছে।
এরপর তিনি বিশেষভাবে তরুণদের উদ্দেশে বলেন, আমাদের সতর্ক থাকতে হবে; বিশেষ করে তোমরা তরুণরা। তোমাদের হৃদয় এখনো নির্মল। অর্থ, পদমর্যাদা ও এ ধরনের পার্থিব আসক্তির কলুষতা এখনো তোমাদের স্পর্শ করেনি। ইমামের বাণী এখনো তোমাদের অন্তরে নির্মল ও সুমিষ্ট ঝরনার জলের মতো প্রভাব বিস্তার করে। নেতৃত্বের (রাহবারের) দিকনির্দেশনা এখনো তোমাদের জন্য পথপ্রদর্শক। আল্লাহর আয়াত এখনো তোমাদের অন্তরে প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, সতর্ক থাকো। বুঝে নাও, প্রকৃত বিপদ কোথায়। শত্রু কোন লক্ষ্য সামনে রেখে কী ধরনের পরিকল্পনা করছে, তা অনুধাবন করো। দেশে যে কাজই করা হোক, যে পরিকল্পনাই প্রস্তাব করা হোক, কিংবা যে কথাই বলা হোক—সবকিছুকে এই মানদণ্ডে যাচাই করো: তা কি ইসলাম ও ইসলামী বিপ্লবের মৌলিক আদর্শের অনুকূল, নাকি প্রতিকূল?
বুঝে নাও, তা কি শয়তানের পক্ষ থেকে এসেছে, নাকি আল্লাহর সৎ বান্দাদের পক্ষ থেকে ইসলামকে সেবা করার উদ্দেশ্যে এসেছে।
আপনার কমেন্ট