রবিবার ২৬ জুলাই ২০২৬ - ২১:০২
হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনে আঘাত লেগে বিস্ফোরিত হয়েছে। ট্যাংকারটি রাডার ব্যবস্থা বন্ধ রেখে চলছিল বলে জানিয়েছে ইরানের মেহর নিউজ এজেন্সি (এমএনএ)।

হাওজা নিউজ এজেন্সি: ট্যাংকারটি ইসলামি প্রজাতন্ত্র ইরান নির্ধারিত নৌপথ থেকে বিচ্যুত হয়ে চলছিল। এ কারণে এটি একটি নৌ-মাইনে আঘাত হানে এবং বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে ইসলামি প্রজাতন্ত্র ইরান একাধিকবার সতর্ক করে জানিয়েছিল যে, নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজগুলোকে এর পরিণতি ও প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।

প্রাথমিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্যাংকারটি ইরান নির্ধারিত নিরাপদ সামুদ্রিক করিডরের বাইরে অবস্থান করছিল, যদিও এ বিষয়ে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

ইসলামি প্রজাতন্ত্র ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর তাদের সার্বভৌম অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha