হাওজা নিউজ এজেন্সি: ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “ইরানের ওপর যেকোনো হামলারই মূল্য দিতে হয়, এবং আজও সেই বাস্তবতা অপরিবর্তিত রয়েছে।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিষয়টি ভালোভাবেই জানে। ইউক্রেনও সম্ভবত খুব শিগগিরই উপলব্ধি করবে যে, ইরান তার বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপের জবাব না দিয়ে ছেড়ে দেবে না।”
আজিজি আরও লিখেছেন, “যারা ভুল হিসাব করেছে, তাদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।”
এই সতর্কবার্তা এসেছে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে কথিত ইউক্রেনীয় হামলার পর। ইরানের দাবি অনুযায়ী, শনিবার ভোরে ওই হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন।
এ ঘটনার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং আগ্রাসনের শামিল বলে অভিহিত করেছে। মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের পদক্ষেপ যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করতে পারে। একই সঙ্গে তারা জানিয়েছে, বৈধ আত্মরক্ষার নীতির আলোকে জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইরান কোনো দ্বিধা করবে না।
আপনার কমেন্ট