বুধবার ২৯ জুলাই ২০২৬ - ১৩:১৫
কারবালার শহীদ ঈমাম হোসাইন (আ.)-এর শাহাদাত উপলক্ষে আঞ্জুমানে গুলজারে হায়দারির শোকানুষ্ঠান

কারবালার শহীদ ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত উপলক্ষে কলকাতার আঞ্জুমানে গুলজারে হায়দারির উদ্যোগে সারারাতব্যাপী মাতম ও শোকানুষ্ঠানে এলাকার শতশত আজাদার অংশ নেন।

হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, কলকাতা, ২৯ জুলাই: পবিত্র মহররম মাসের শোকাবহ স্মৃতিকে সামনে রেখে আঞ্জুমানে গুলজারে হায়দারির (পশ্চিম বঙ্গ, কলকাতা) পক্ষ থেকে কারবালার শহীদ ঈমাম হোসাইন (আ.)-এর শাহাদাত উপলক্ষে সারা রাত ব্যাপী মাতম ও শোক পালনের আয়োজন করা হয়েছে। এলাকার আজাদাররা এই শোকানুষ্ঠানে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

কারবালার ময়দানে সত্য ও ন্যায়ের পথে আত্মত্যাগের অমর ইতিহাস স্মরণে এই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। ইমাম হোসাইন (আ.) ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে শতশত শোকাহত মানুষ এই মাতমে অংশ নেন। সারারাত ধরে চলে শোকগাথা, মাতম ও নওহাখওয়ানী।

আঞ্জুমানে গুলজারে হায়দারির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আজাদাররা ইমাম হোসাইন (আ.) ও কারবালার অন্যান্য শহীদদের আত্মত্যাগের কাহিনী স্মরণ করে শোক প্রকাশ করেন।

ইসলামের ইতিহাসে কারবালার ঘটনা শোক ও ত্যাগের অনন্য নিদর্শন। প্রতি বছর মহররম মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই শোকানুষ্ঠান পালিত হয়ে থাকে। আঞ্জুমানে গুলজারে হায়দারির এই আয়োজনও সেই ধারাবাহিকতারই অংশ, যেখানে এলাকার মানুষ একযোগে শোক পালন করেন।

রিপোর্ট: আলী মুন্তাজার

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha