হাওজা নিউজ এজেন্সি: গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এই সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নাজাফে আশরাফে অধ্যয়নরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী রেজা নাজাফির আন্তরিক উদ্যোগ, পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টায় মুকিবটি নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।
সেবা স্টলটিতে ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারতে আগত দেশি-বিদেশি জিয়ারতকারীদের জন্য বিনামূল্যে খাবার, বিশুদ্ধ পানীয় পানি, শরবত, চা, ফলমূলসহ বিভিন্ন ধরনের আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দীর্ঘ পথ পাড়ি দেওয়া জিয়ারতকারীদের বিশ্রাম ও প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করা হচ্ছে।
আয়োজকদের ভাষ্যমতে, ইমাম হুসাইন (আ.)-এর আদর্শ এবং আহলে বাইত (আ.)-এর শিক্ষা অনুসরণ করে মানবসেবা ও মেহমানদারির সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বাংলাদেশি ছাত্রদের স্বেচ্ছাশ্রম ও বিভিন্ন শুভানুধ্যায়ীর সহযোগিতায় পরিচালিত এই মুকিবে প্রতিদিন বিপুলসংখ্যক জিয়ারতকারী সেবা গ্রহণ করছেন।

প্রতিবছরের মতো এবারও বাংলাদেশি ছাত্রদের এই উদ্যোগ স্থানীয় জনগণ ও বিভিন্ন দেশের জিয়ারতকারীদের প্রশংসা অর্জন করেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই মানবিক ও ধর্মীয় সেবামূলক কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে অব্যাহত থাকবে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও ইসলামী ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আরবাঈন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইরাকের নাজাফ থেকে কারবালা পর্যন্ত পদযাত্রায় অংশ নিয়ে ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন। এ সময় পুরো পথজুড়ে হাজার হাজার মুকিবের মাধ্যমে জিয়ারতকারীদের জন্য বিনামূল্যে খাদ্য, পানীয়, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি ছাত্রদের ‘কায়েম আলে মুহাম্মাদ (আ.ফা.)’ মুকিবও আন্তরিক সেবার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
আপনার কমেন্ট