বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ - ২৩:১২
নাইজেরিয়ায় আহলে বাইত (আ.)-এর ভক্তদের মহান আরবাইন পদযাত্রার শুরু

হাওজা / মুসলমান ও আহলে বাইত (আ.)-এর ভক্ত এবং শেখ ইব্রাহিম যাকযাকি (হাফিজাহুল্লাহ)-এর শিষ্যদের একটি দল আজ সকালে, বৃহস্পতিবার ৩০ই জুলাই, ২০২৬, নাইজেরিয়ার উত্তরের কানো অঞ্চল থেকে বার্ষিক আরবাইন-ই হোসাইনি পদযাত্রা শুরু করেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, এই কাফেলায় কানো, পুতিস্কুম, আজারে, গাশুয়া, জিগাওয়া এবং অন্যান্য অঞ্চল থেকে আগত জিয়ারতকারীরা রয়েছেন। তারা কারবালার ঘটনায় ইমাম হোসাইন (আ.), তাঁর পরিবার ও বিশ্বস্ত সঙ্গীদের শাহাদতের চল্লিশতম দিন পালনের উদ্দেশ্যে কানো শহরের 'কিফার নাসারাওয়া' উড়ালপুলের আন্ডারপাস থেকে তাদের যাত্রা শুরু করেন।

এই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের উপস্থিতিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কানো ও পার্শ্ববর্তী অঞ্চলে শেখ ইব্রাহিম যাকযাকি (হাফিজাহুল্লাহ)-এর শিষ্যদের প্রতিনিধি ডক্টর সেনুসি আব্দুল কাদির আরবাইন পদযাত্রার লক্ষ্য ও দর্শন ব্যাখ্যা করেন। তিনি আশুরার ঐতিহাসিক দিকগুলি তুলে ধরেন এবং হোসাইনি আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ও বার্তাগুলো ইসলামী সমাজের কাছে উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলন শেষে অংশগ্রহণকারীরা সুশৃঙ্খল কাফেলার আকারে জারিয়া রোড হয়ে 'উংওয়া ওকু' অঞ্চলের দিকে যাত্রা শুরু করে এবং পরে 'নাইবাওয়া' পথ ধরে 'দান গাউরো' বাজারের দিকে অগ্রসর হয়।

আরবাইন পদযাত্রা প্রতি বছর নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে হাজার হাজার শিয়া ও আহলে বাইত (আ.)-এর ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ইরাকে অনুষ্ঠিত মহান আরবাইন পদযাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে অংশগ্রহণকারীরা আশুরা আন্দোলনের আদর্শের প্রতি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা, স্বাধীনতাকামিতা ও অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা অব্যাহত রাখার ওপর জোর দেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha