হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ আলী রেজা আরাফি ইরান ও বিশ্বের বিভিন্ন স্থানের হাওজা ইলমিয়ার কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের পরিচালক, আলেম, ওয়ায়েজ ও প্রচারকদের উদ্দেশে লেখা এক চিঠিতে তাদের দায়িত্ব দিয়েছেন-তারা যেন সর্বাত্মক, সমন্বিত, ব্যাপক ও বহুমাত্রিক প্রস্তুতি অব্যাহত রেখে জনগণ, প্রিয় যুবসমাজ এবং বিপ্লবী শক্তির পাশে থেকে বৈজ্ঞানিক, আধ্যাত্মিক, বিপ্লবী ও মাঠপর্যায়ের ভূমিকা পালন চালিয়ে যান।
হাওজা ইলমিয়ার প্রধান আরও নতুন শিক্ষাবর্ষ শুরুর জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ এবং হাওজা ইলমিয়া ও সম্মানিত শিক্ষার্থীদের, বিশেষ করে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৈজ্ঞানিক, আধ্যাত্মিক ও বিপ্লবী উন্নয়নের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের সব বাস্তব পরিস্থিতি বিবেচনায় রাখার কথাও তিনি উল্লেখ করেন।
হাওজার উপ-পরিচালক ও কেন্দ্রীয় এবং স্থানীয় কর্মকর্তাদের জন্য বিশেষ দায়িত্ব
আয়াতুল্লাহ আরাফি হাওজা ইলমিয়ার উপ-পরিচালক এবং কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন যে, তারা যেন নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী কর্মসূচি, আগামী বছরের অগ্রাধিকার বিষয়গুলো, পরিবর্তনমূলক পরিকল্পনা ও কর্মসূচি, হাওযার শিক্ষার্থীদের জন্য নতুন সেবাসমূহ এবং আগামী শিক্ষাবর্ষের জন্য প্রচারমূলক, বিপ্লবী ও মাঠপর্যায়ের কৌশলগুলো প্রস্তুত করেন।
এরপর হাওজা ইলমিয়ার প্রধানের চিঠির পূর্ণ বিবরণ দেওয়া হলো:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
কেন্দ্রীয় কার্যালয় ও কোমের সম্মানিত উপ-পরিচালকগণ,
সম্মানিত প্রাদেশিক পরিচালকগণ,
ইরান ও বিশ্বের সর্বত্র সম্মানিত আলেম ও মূল্যবান প্রচারকগণ,
আপনাদের প্রতি সালাম ও শুভেচ্ছা এবং অধিকতর সাফল্যের প্রার্থনা।
আন্তরিকতা ও বিনয়ের সঙ্গে আমি আপনাদের প্রত্যেককে, আপনাদের সম্মানিত সহকর্মীদের, ইরান ও বিশ্বের সকল আলেম, শিক্ষক, প্রচারক ও ধর্মীয় ব্যক্তিত্বকে এবং বিশেষ করে কোম, নাজাফ, মাশহাদ ও তেহরানের হাওযা ইলমিয়াগুলোকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
তৃতীয় আরোপিত যুদ্ধের সময়কাল, শহীদ নেতার (আল্লাহ তাঁর মর্যাদা বৃদ্ধি করুন) জানাজা ও স্মরণ অনুষ্ঠান এবং ইরান ও প্রতিরোধ অক্ষের অন্যান্য মহান শহীদদের কর্মসূচিতে আপনাদের জিহাদি, বিপ্লবী, ধারাবাহিক, মাঠপর্যায়ের ও চিন্তাশীল প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়াও ইসলাম, ইসলামী বিপ্লব, ইসলামী ব্যবস্থা, প্রিয় মাতৃভূমি, সর্বোচ্চ নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনী ও ইরানি জনগণের সমর্থনে মোখেবগুলোতে (সেবাকেন্দ্রে), মাঠপর্যায়ে এবং বিভিন্ন কার্যক্রমে আপনাদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই।
আমি প্রদেশ ও শহরগুলোর হাওযাভিত্তিক প্রতিষ্ঠানসমূহ, কেন্দ্রীয় ব্লাগে মোবিন সদর দপ্তর, প্রতিষ্ঠানগুলোর সমন্বয় পরিষদ, প্রাদেশিক হাওযা ইলমিয়ার পরিষদ, দায়িত্বশীল কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, কর্মী, শিক্ষক, প্রচারক এবং কোম ও দেশের সর্বত্র হাওযার বিদ্যালয় ও কেন্দ্রগুলোর সম্মানিত শিক্ষার্থী-বিশেষ করে যুদ্ধের সম্মুখভাগে থাকা প্রদেশগুলোর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়াও আমি মহান মারজায়ে তাকলিদগণ এবং হাওযা ইলমিয়ার সর্বোচ্চ পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মহররম ও সফর মাসে ইরান ও বিশ্বের সর্বত্র দায়িত্ব পালনকারী সকল সম্মানিত প্রচারক এবং আরবাঈনের মহান সভ্যতাগত পদযাত্রা ও ইরান-ইরাকের আরবাঈন মোখেবসমূহে অংশগ্রহণকারী ও ভূমিকা পালনকারীদের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রশংসা জানাচ্ছি।
আমি মহান আল্লাহর কাছে সকলের সম্মান, মর্যাদা ও সাফল্য এবং এই ঐতিহাসিক ও সভ্যতাগত যুদ্ধে ইসলাম, বিপ্লব, ইরান ও প্রতিরোধ অক্ষের বিজয় কামনা করছি। আশা করি, এসব জিহাদি প্রচেষ্টা, সেবা ও আত্মত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হবে এবং হযরত ওলী আসর (আল্লাহ আমাদের তাঁর জন্য উৎসর্গ করুন)-এর সন্তুষ্টি লাভ করবে।
বহু বার্তা, বিবৃতি ও আলোচনার ধারাবাহিকতায় তিনটি বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি:
১. সারা দেশের হাওযা ইলমিয়া, ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যালয় ও কেন্দ্রসমূহ এবং সম্মানিত আলেম সমাজের সর্বাত্মক, সমন্বিত, ব্যাপক ও বহুমাত্রিক প্রস্তুতি অব্যাহত রাখা জরুরি। নির্দেশনাসমূহ অনুযায়ী জনগণ, প্রিয় যুবসমাজ ও বিপ্লবী শক্তির পাশে থেকে বৈজ্ঞানিক, আধ্যাত্মিক, বিপ্লবী ও মাঠপর্যায়ের ভূমিকা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২. নতুন শিক্ষাবর্ষ শুরুর জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ এবং হাওযা ইলমিয়া ও সম্মানিত শিক্ষার্থীদের-বিশেষ করে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের-বৈজ্ঞানিক, আধ্যাত্মিক ও বিপ্লবী উন্নয়নের পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের সব বাস্তব পরিস্থিতি ও নির্দেশনা অনুসরণ করতে হবে।
৩. সকল কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের উপ-পরিচালক ও কর্মকর্তাদের প্রয়োজন যে, তারা নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী কর্মসূচি, আগামী বছরের অগ্রাধিকার, নিজেদের পরিবর্তনমূলক পরিকল্পনা, হাওযার শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসূচি ও সেবা এবং আগামী শিক্ষাবর্ষের প্রচারমূলক, বিপ্লবী ও মাঠপর্যায়ের কৌশলসমূহ সংক্ষেপে প্রস্তুত করে আগস্ট মাসের শেষ (মরদাদ মাসের শেষ) নাগাদ ঘোষণা করবেন।
অশেষ কৃতজ্ঞতাসহ,
আলী রেজা আরাফি
হাওজা ইলমিয়ার প্রধান
আপনার কমেন্ট