সোমবার ৩ আগস্ট ২০২৬ - ০৭:৫৮
রাজাপুর বেড়িশা বাগানে আহলে বাইত (আ.)-এর মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজাপুরের বেড়িশা বাগানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা হাসান আলী বলেছেন, আহলে বাইত (আ.)-এর মর্যাদা কুরআন ও হাদিসে স্বীকৃত এবং তাঁদের প্রতি ভালোবাসা প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব। তিনি আহলে বাইতকে নুহ (আ.)-এর কিশতির সাথে তুলনা করে বলেন, যে তাঁদের আদর্শ ধারণ করবে সে মুক্তি পাবে এবং যে বিমুখ হবে সে পথভ্রষ্ট হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পশ্চিম বঙ্গের রাজাপুরে আহলে বাইত (আ.)-এর মর্যাদা ও মহত্ব বিষয়ক এক আলোচনা সভা গতকাল রাজাপুরের বারিশা বাগানে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা হাসান আলী।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা হাসান আলী বলেন, আহলে বাইত হলেন নবী করিম (সা.)-এর পরিবারবর্গ, যাঁদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব। 
তিনি পবিত্র কুরআনের সূরা আহযাবের ৩৩ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, মহান আল্লাহ স্বয়ং আহলে বাইতকে পবিত্র ও অপবিত্রতা মুক্ত ঘোষণা করেছেন ।

তিনি আরও বলেন, রাসুল (সা.)-এর আহলে বাইতের মধ্যে হজরত ফাতেমা (সা. আ.), হজরত আলী (আ.) এবং তাঁদের সন্তান হাসান ও হুসাইন (আ.) বিশেষ মর্যাদার অধিকারী। 
হাদিসে বর্ণিত আছে, রাসুল (সা.) একদিন তাঁর চাদর দ্বারা এঁদের আবৃত করে বলেছিলেন, 'হে আল্লাহ, এরাই আমার আহলে বাইত' ।

মাওলানা হাসান আলী উম্মতের প্রতি আহলে বাইতের গুরুত্ব তুলে ধরে বলেন, রাসুল (সা.) আহলে বাইতকে নুহ (আ.)-এর কিশতির সাথে তুলনা করেছেন-যে এতে আরোহণ করবে সে মুক্তি পাবে এবং যে দূরে সরে যাবে সে ধ্বংস হবে । 
তিনি আহলে বাইতের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে বলেন, তাঁদের যথাযথ সম্মান প্রদর্শন, তাঁদের আদর্শ অনুসরণ এবং তাঁদের প্রতি ভালোবাসা পোষণ করা উচিত ।

স্থানীয় অযাদার ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে আয়োজিত এ সভায় বক্তা আহলে বাইতের জীবনী ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha