সোমবার ৩ আগস্ট ২০২৬ - ১৯:৫৩
আরবাইন মহাকাব্যের ওপর একটি স্থাপত্যগত চিন্তন!

ইরাকি বাড়ির ‘মেহমানখানা’ আজও টিকে আছে, অথচ ইরানি ‘মেহমানখানা’ কেন বিলুপ্ত? আরবাইন মহাকাব্যের স্থাপত্য কীভাবে আমাদের সংস্কৃতির শিকড়ের কথা বলে?

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আপনারা কি এখন পর্যন্ত ইরাকি বাড়িগুলোর স্থাপত্য আরবাইন মহাকাব্য আয়োজনে কী ভূমিকা রাখে সেদিকে খেয়াল করেছেন?! ইরাকি স্থাপত্য এমনভাবে গঠিত যে, জিয়ারতকারীদের আতিথেয়তা ও তাদের বাসগৃহে রাতযাপনের সুযোগ জনসম্পৃক্ততার মাধ্যমে সম্পূর্ণরূপে সম্ভব করে তোলে। যদি ইরাকিদের বাড়িতে এক রাতের মেহমান হওয়ার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, মাজিফ বা মেহমান গ্রহণের স্থানটি বাড়ির অন্যান্য সব স্থান থেকে সম্পূর্ণ আলাদা। মাজিফ অর্থ ভোজ বা মেহমানির স্থান, এমন একটি স্থান যা প্রায় সব ইরাকি বাড়িতেই (উচ্চমানের ও বড় বাড়ি হোক কিংবা এমনকি ছোট ও নগণ্য বাড়ি হোক) চোখে পড়ে। ইরানি_সংস্কৃতিতেও মেহমানের বিশেষ মর্যাদা ছিল এবং মেহমানদের জন্য মেহমানখানার মতো স্থান ব্যবহার করা হতো।

ইরানি ও ইরাকি সংস্কৃতির সাধারণ বিষয়টি হলো, ইরানিদের মেহমানখানা এবং ইরাকিদের মাজিফ উভয়ই বাড়ির ব্যক্তিগত স্থান যেমন ঘর ও রান্নাঘর ইত্যাদি থেকে আলাদা ছিল এবং মেহমান অত্যন্ত সম্মানিত হওয়া সত্ত্বেও গৃহকর্তার অভ্যন্তরীণ এলাকা ও ব্যক্তিগত গোপনীয়তায় প্রবেশ ও দেখার অনুমতি পেতেন না, যা এই ধরনের স্থাপত্য ইসলামি সংস্কৃতি ও কুরআনি ভিত্তি ও নিদর্শনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ: 
"هلْ أَتاک حديثُ ضَيْفِ إِبْراهِيم الْمُکْرَمِين إِذْ دخلُوا عَلَيْه فَقَالوا سلَامًا قَال سَلَامٌ قَوْمٌ مُّنکَرُون، فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجاء بِعِجْلٍ سَمِين:

ইব্রাহিম (আ.)-এর সম্মানিত মেহমানদের সংবাদ কি তোমার কাছে এসেছে? যখন তারা তার কাছে প্রবেশ করল, তখন তারা সালাম বলল; তিনি বললেন, সালাম, এরা তো অপরিচিত লোক; অতঃপর তিনি (গোপনে) নিজ পরিবারের কাছে ফিরে গেলেন এবং একটি মোটাতাজা গো-বৎস (ভুনা করে) নিয়ে এলেন।" (যারিয়াত/২৬-২৪)

এই আয়াতগুলিতে, «فَراغَ إِلى أَهْلهِ فَجاء بعجْلٍ سَمين» বাক্যটি থেকে এটাই বোঝা যায় যে, মেহমান গ্রহণের স্থানটি রান্নাঘর থেকে সম্পূর্ণ পৃথক হওয়া উচিত, কারণ "রওগ" অর্থ হলো এমনভাবে যাওয়া যাতে কেউ বুঝতে না পারে যে তিনি কেন যাচ্ছেন এবং প্রকৃতপক্ষে এর অর্থ গোপনে যাওয়া। তাই এই সিদ্ধান্তে আসা যায় যে, রান্নাঘরটি মেহমানদের উপস্থিতির স্থান থেকে সম্পূর্ণ আলাদা ছিল, কারণ তা না হলে "রাগা" ক্রিয়াপদের ব্যবহার, যার অর্থ গোপনে পরিবারের কাছে যাওয়া, ন্যায়সঙ্গত হয় না।

কিন্তু আমাদের সমকালীন_স্থাপত্য এবং উন্মুক্ত ও দ্বীপ-টাইপের বিভিন্ন রান্নাঘর, যা সম্পূর্ণরূপে মেহমান গ্রহণের স্থানের কাছে ও দৃশ্যমান, আমাদের ইসলামি সংস্কৃতি ও স্থানীয় ধারণাগুলোকে এমনভাবে প্রভাবিত করেছে যে, নতুন প্রজন্ম এবং আমাদের সন্তানদের আর এসব ধারণা সম্পর্কে কোনো ধারণা নেই। এখন, প্রশ্ন হলো, ইরানি স্থাপত্যের সাংস্কৃতিক শিকড় বিচ্ছিন্ন হওয়া এবং ইরানি স্থাপত্যে মেহমানখানার মতো ঘটনা বিলুপ্ত হওয়া সত্ত্বেও, কেন ইরাকি বাড়িগুলোতে এখনও মাজিফগুলো শক্তিশালীভাবে তাদের কার্যকারিতা বজায় রেখেছে?! এবং কেন আমাদের থেকে ভিন্ন, ইরাকি স্থাপত্য এখনও তার পরিচয় ও সভ্যতার শিকড় ধরে রেখেছে? এই পার্থক্যের কারণ কী? আমাদের অলসতা? নাকি ইরাকি সংস্কৃতির তুলনায় ইরানি সংস্কৃতি মুছে ফেলার জন্য পশ্চিমাদের বেশি পরিকল্পনা ও মনোযোগ? অথবা...?

লেখা: ড. মেনান রায়েসি

আপনার কমেন্ট

You are replying to: .
captcha