মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ - ১২:৪৮
আজাদারী জুলুস: শবে আরবাইনের পবিত্রতা ও কলকাতার ঐক্যের মিলন/ভিডিও

শবে আরবাইন উপলক্ষ্যে কলকাতার ঐতিহাসিক আজাদারী জুলুস শুরু হয়েছে ঈমাম বারগা বিবি আনারো থেকে। এই শোকযাত্রা শহরের বিভিন্ন ইমামবাড়া অতিক্রম করে কারবালার প্রতি ভালোবাসা ও বেদনার বহিঃপ্রকাশ ঘটাবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কলকাতা, ৩ আগস্ট, ২০২৬: আজ মহান শবে আরবাইন উপলক্ষ্যে কলকাতার বুকে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক আজাদারী জুলুস। ঈমাম বারগা বিবি আনারো প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই পবিত্র মিছিল শহরের ইমামবাড়াগুলোকে সংযুক্ত করেছে এক আধ্যাত্মিক সুতোয়।

শিয়া মুসলিম সম্প্রদায়ের এই শোকযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি ইমাম হোসেন (আ.)-এর কাফেলার প্রতি ভালোবাসা, তৃষ্ণা আর বেদনার প্রতিচ্ছবি। কারবালার সেই চিরস্মরণীয় ইতিহাস আজও কলকাতার রাস্তায় বেঁচে থাকে অশ্রু, নিহা আর জুলুসের প্রতিটি পদক্ষেপে। স্থানীয় বাসিন্দা, ভক্তবৃন্দ ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই মিছিলে অংশ নিয়েছেন-যেন এক ইমামবাড়ি থেকে আরেক ইমামবাড়ি পর্যন্ত ভালোবাসার সেতু নির্মিত হয়।

শবে আরবাইনের এই জুলুস কলকাতার সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। আজ এ শহর প্রমাণ করল-বেদনা ও বিশ্বাসের পথ কখনো একা চলা যায় না, সবাই মিলেই পেরোতে হয় কারবালার স্মৃতির সে পথঘাট।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha