মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ - ২২:১২
নারিকেল বেড়িয়ায় ইমাম হোসাইন (আ.)-এর চল্লিশা উপলক্ষে শোকের জুলুস/ভিডিও

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নারিকেল বেড়িয়ায় আজ চল্লিশা উপলক্ষে বের হলো বিশাল শোক জুলুস। হাজারো শোকাহত মানুষের কালো পোশাকে 'ইয়া হোসাইন' ধ্বনিতে প্রকম্পিত হয় এলাকা। কারবালার ৭২ শহীদের স্মরণে বুক মাতম ও নওহা পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় প্রতীকী তাজিয়া সমাহিতকরণ।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নারিকেল বেড়িয়া গ্রামে আজ ইসলামের পবিত্র মাস মহররমের চল্লিশা (চেহেল্লুম) উপলক্ষে এক বিশাল মাতম জুলুস বের করা হয়েছে। 
হজরত ইমাম হোসাইন (আ.) ও কারবালার ৭২ জন শহীদের প্রতি গভীর ভালোবাসা ও শোক প্রদর্শনের জন্য এই আয়োজন করা হয়।

গ্রামবাসী ও আশপাশের এলাকা থেকে আগত হাজার হাজার শোকাহত মানুষ কালো পোশাক পরে এই জুলুসে অংশ নেন। তারা 'ইয়া হোসাইন! ইয়া হোসাইন!' ধ্বনি দিয়ে এবং বুক মাতম (সিনা-জিনি) করে কারবালার ময়দানে ইমাম হোসাইন (আ.)-এর আত্মত্যাগের ঘটনা স্মরণ করেন।

জুলুসটি গ্রামের নির্দিষ্ট পথ প্রদক্ষিণ করে এবং বিভিন্ন মসজিদ ও ইমামবাড়া এলাকা অতিক্রম করে। পথিমধ্যে শোকগাথা ও নওহা (শোকসংগীত) পরিবেশন করা হয়, যা উপস্থিত সকলের হৃদয়কে বিগলিত করে তোলে । কারবালার শহীদদের প্রতি সম্মান জানাতে অনেক অংশগ্রহণকারী জুলুস চলাকালীন বিভিন্ন ধরনের শোক অনুষ্ঠান পালন করেন।

শেষ পর্যায়ে, প্রতীকী তাজিয়া ও আলম (পতাকা) শ্রদ্ধার সাথে কারবালা প্রতীকী স্থানে সমাহিত বা সূপর্দ করা হয় । প্রশাসনের পক্ষ থেকে জুলুসের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল । 
স্থানীয় বাসিন্দারা এই অনুষ্ঠানে আয়োজিত সাবিল (শীতল পানীয় ও খাবার বিতরণ) কার্যক্রমের মাধ্যমেও অংশগ্রহণকারীদের সেবা করেন ।

এদিনের এই জুলুসের মাধ্যমে নারিকেল বেড়িয়ার মানুষজন মহান ইমাম হোসাইন (আ.)-এর আদর্শ ও ত্যাগের প্রতি তাদের অটুট বিশ্বাস ও ভালোবাসার প্রকাশ ঘটান।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha