মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ - ২৩:১৫
আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদা অর্জন করেছে প্রতাপপুর দরবার শরীফ

আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদা অর্জন করেছে প্রতাপপুর দরবার শরীফ

প্রথম মৃত্যুবার্ষিকীতে আধ্যাত্মিকতা, শিক্ষা ও আন্তর্জাতিক সম্প্রীতির অনন্য মিলনমেলা

ইরানি আলেম-রামকৃষ্ণ স্বামীজি একই মঞ্চে: প্রতাপপুর দরবার শরীফে প্রথম বার্ষিকী মাহফিলে আধ্যাত্মিকতা-শিক্ষার অনন্য মিলন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রতাপপুর, পূর্ব মেদিনীপুর: সুফি সাধনার অন্যতম পবিত্র কেন্দ্র প্রতাপপুর দরবার শরীফে হযরত পীর সাহেব আল্লামা সৈয়দ খালেদ আলী আল-হোসাইনী (রহ.)-এর প্রথম ইন্তিকালবার্ষিকী উপলক্ষে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, কবর মুবারক জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অত্যন্ত ভাবগম্ভীর ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত, মুরিদ, আশেকান, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পুরো দরবার শরীফ আধ্যাত্মিক আবহে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের সূচনা হয় মরহুম পীর সাহেবের একমাত্র উত্তরসূরি জনাব সৈয়দ রুহুল আমিন-এর পরিচালনায় হৃদয়স্পর্শী জিকিরের মজলিসের মাধ্যমে। তাঁর সুললিত উপস্থাপনা ও আধ্যাত্মিক পরিবেশনা উপস্থিত সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে। সমাপনী পর্বে তাঁর আবেগঘন মোনাজাতের মাধ্যমে মাহফিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষক, গবেষক ও শিক্ষাবিদদের পাশাপাশি রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় স্বামী পরমানন্দ মহারাজ উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম ডক্টর আলী কানাভাতি পবিত্র উদ্ধারকারী আন্তর্জাতিক ইনস্টিটিউটের পরিচালক তেহরানের শহীদ রাজাই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, ডক্টর মোহাম্মদ কাশিজাদে ইসলামী সংস্কৃতি ও চিন্তাধারা গবেষণা প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক এবং ইমাম রেজা (আ.) সেমিনারি ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন ফর ফিকহ অ্যান্ড হিউম্যান সায়েন্সেসের পরিচালক, হুজ্জাতুল ইসলাম শেখ ইব্রাহিম জারগার ইসলামি দর্শনের অধ্যাপক ও গবেষক জিকরা ইনস্টিটিউটের পরিচালক তাঁদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে আধ্যাত্মিকতা, শিক্ষা, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ওপর আলোকপাত করেন।

বক্তারা প্রতাপপুর দরবার শরীফের শিক্ষা, মানবকল্যাণ, আধ্যাত্মিক চর্চা এবং আন্তর্জাতিক সৌহার্দ্য প্রতিষ্ঠার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আরও নিবিড় আন্তর্জাতিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমানে প্রতাপপুর দরবার শরীফ শুধু ভারতের একটি সুফি দরবার নয়; এটি আন্তর্জাতিক অঙ্গনেও একটি বিশেষ মর্যাদা ও স্বীকৃতি অর্জন করেছে। ইরানসহ বিভিন্ন দেশের আলেম, গবেষক, শিক্ষাবিদ ও চিন্তাবিদদের নিয়মিত আগমন এবং পারস্পরিক জ্ঞান ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে প্রতাপপুর দরবার শরীফ বিশ্বমঞ্চে আধ্যাত্মিকতা, শিক্ষা ও মানবিক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।

অনুষ্ঠানের শেষে মরহুম হযরত পীর সাহেব সৈয়দ খালেদ আলী আল-হোসাইনী (রহ.)-এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন পির সৈয়দ রুহুল আমিন আল হোসাইনি  পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মানবজাতির শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করা হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha