হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ: পবিত্র মুহাররম মাস ঈমাম হুসাইন (আ.) এর চল্লিশা উপলক্ষে রাজাপুর, বাদুড়িয়ায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা আসগার আলী গাইন।
আলোচনার মূল প্রতিপাদ্য ছিল "হুসাইনো মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, ইন্নাল হুসাইন" "মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নিজা" - এই ঐতিহাসিক বাণীর অন্তর্নিহিত অর্থ, তাৎপর্য ও বাস্তব প্রয়োগ।
বাণীর গভীর ব্যাখ্যা ও প্রাসঙ্গিকতা
মাওলানা আসগার আলী গাইন তাঁর বক্তৃতায় ঈমাম হুসাইন (আ.)-এর মারেফাত বা গভীর আত্মিক জ্ঞানের বিভিন্ন দিক নিয়ে শ্রোতাদের মাঝে বিস্তারিত আলোচনা করেন। পবিত্র বাণীটি ইসলামের ইতিহাসে ঈমাম হুসাইন (আ.)-এর অবস্থানকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে - "হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে" "নিশ্চয়ই হুসাইন হেদায়েতের প্রদীপ এবং নাজাতের নৌকা।"
বক্তা এই বাণীর মাধ্যমে ঈমাম হুসাইন (আ.)-এর জীবনদর্শন ও ত্যাগের মহিমা তুলে ধরেন।
তিনি বলেন, এই উক্তিটি শুধু একটি ঐতিহাসিক ঘোষণা নয়, বরং প্রতিটি যুগে সত্যের পথে দাঁড়ানোর প্রেরণা । ঈমাম হুসাইন (আ.) কারবালার ময়দানে দেখিয়েছেন যে কোনো অবস্থাতেই সৃষ্টির আনুগত্য স্রষ্টার অবাধ্যতার পথে হতে পারে না । তিনি যখন ইয়াজিদের অন্যায় শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তখন তিনি মানবতার জন্য চিরন্তন বার্তা রেখে গেছেন।
ঈমাম হুসাইন (আ.)-এর আদর্শ ও মানবতার বার্তা
আলোচনা সভায় মাওলানা আসগার আলী গাইন ঈমাম হুসাইন (আ.)-এর জীবনী থেকে শিক্ষা নিয়ে মানবতার সেবা ও সত্যের পথে অটল থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ইমাম হোসাইন (আ.)-এর ত্যাগ শুধু ইতিহাসের ঘটনা নয়, বরং প্রতিটি যুগে ন্যায়ের পথে দাঁড়ানোর প্রেরণা। তাঁর আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে প্রকৃত আনুগত্য হলো আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) আনুগত্য।
কারবালার ঘটনা স্মরণে স্থানীয় আজাদার ও ধর্মপ্রাণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই আলোচনা সভা তাদের মধ্যে ঈমাম হুসাইন (আ.)-এর করুণ ও ত্যাগের মহিমাকে স্মরণ করিয়ে দেয়, যা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মুহাররম উপলক্ষে শান্তিপূর্ণভাবে পালিত হয়।
সভার পরিবেশ ও উপস্থিতি
রাজাপুরের এই আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনার এই ধর্মীয় অনুষ্ঠানটি এলাকার আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উল্লেখ্য, মাওলানা আসগার আলী গাইন পূর্বেও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ঈমাম হোসাইন (আ.)-এর আদর্শ নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন ।
সভা শেষে বিশেষ মুনাজাত ও ফাতিহা পাঠের মাধ্যমে ঈমাম হুসাইন (আ.)-এর রূহের মাগফিরাত কামনা করা হয় এবং আগামী দিনেও এমন আলোচনা সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
আপনার কমেন্ট