শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ - ১৮:৩৩
প্রাচীন ইরানীয়দের ধর্মীয় ঐতিহ্যে প্রকৃতি ও আধ্যাত্মিকতা পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত

শ্রীলঙ্কার ‘বজিরা পিলাইয়ার’ মন্দিরের পুরোহিত প্রাচীন জরথুস্ত্রবাদ ও হিন্দুধর্মের অভিন্ন শিকড়ের প্রতি ইঙ্গিত করে বলেন, প্রাচীন ইরানীয়দের ঐতিহ্য এবং একইভাবে ব্রাহ্মণ্য ঐতিহ্যের মৌলিক বিশ্বাস হলো-প্রকৃতি ও ঐশ্বরিক সত্তা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ও মিশ্রিত।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কলম্বোতে নিযুক্ত ইরানি সাংস্কৃতিক উপদেষ্টা আলী কুবরায়ি-জাদে হিন্দু পুরোহিত স্বামী দর্শক শর্মা কুরুকাল-এর আমন্ত্রণে ‘বজিরা পিলাইয়ার কোভিল’ মন্দিরে উপস্থিত হন। মন্দিরটি ‘পালায়া কাদিরেসান কোভিল’ (Palaya Kadiresan Kovil) নামেও পরিচিত। সেখানে তিনি হিন্দুধর্মের প্রতীক ও মূর্তিগুলোর দর্শন এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

স্বামী দর্শক শর্মা কুরুকাল কলম্বোতে নিযুক্ত ইরানি সাংস্কৃতিক উপদেষ্টাকে স্বাগত জানান এবং মন্দিরটির ইতিহাস ও মর্যাদা, হিন্দুধর্মের শিক্ষা, উপাসনালয়ের বিভিন্ন অংশ, হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রতীক ও মূর্তিগুলোর দর্শন ও তাৎপর্য, মন্দিরের স্থাপত্যশৈলী, হিন্দু ঐতিহ্যের মৌলিক বিশ্বাস এবং মানুষ, প্রকৃতি, আধ্যাত্মিকতা ও জীবন সম্পর্কে এই ধর্মের দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

বজিরা মন্দিরের এই পুরোহিত প্রাচীন ইরান ও ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সাদৃশ্য এবং পারস্পরিক সম্পর্ক সম্পর্কেও বক্তব্য রাখেন। তিনি বলেন, হিন্দুধর্মের কিছু আচার-অনুষ্ঠান জরথুস্ত্রবাদ থেকে এই ধর্মে প্রবেশ করেছে।

তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় উপমহাদেশের প্রাচীন জনগোষ্ঠীর ধর্মীয় ঐতিহ্য এবং জরথুস্ত্রীয় ঐতিহ্যের মধ্যে ধারণাগত ও প্রতীকী সাদৃশ্য রয়েছে এবং এসব ক্ষেত্রে অনেক মিল লক্ষ্য করা যায়।

তিনি আরও প্রাচীন আঞ্চলিক সভ্যতাগুলোর মধ্যে কিছু অভিন্ন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ধারণার উৎস এবং তার বিভিন্ন প্রকাশ সম্পর্কে ব্যাখ্যা করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha