হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ মুজতাহেদ তেহরানি ইমাম মূসা আল-কাজিম (আ.)-এর একটি বর্ণনার আলোকে প্রতিদিন নিজের আমল পর্যালোচনার গুরুত্ব তুলে ধরেছেন।
তিনি বলেন:
“যে ব্যক্তি প্রতিদিন নিজের কাজের হিসাব নেয় না—আজ আমি কী করেছি, ভালো কাজ করেছি নাকি মন্দ কাজ—সে যদি ভালো কাজ করে থাকে, তাহলে ‘আলহামদুলিল্লাহ’ বলবে; আর যদি মন্দ কাজ করে থাকে, তাহলে ইস্তিগফার করবে।”
এরপর ইমাম মূসা আল-কাজিম (আ.)-এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,
“যে ব্যক্তি এ কাজ করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।”
আয়াতুল্লাহ মুজতাহেদ তেহরানি বলেন, ব্যবসায়ীরা যেমন প্রতিদিন দিনের শেষে নিজেদের হিসাব-নিকাশ করেন—কত পণ্য ক্রয়-বিক্রয় হয়েছে এবং কত অর্থ লেনদেন হয়েছে—তেমনি আমাদেরও নিজেদের আমলের হিসাব রাখার জন্য একটি খাতা থাকা উচিত।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা কিছু করেছি, দিনের শেষে তা পর্যালোচনা করে লিখে রাখা যেতে পারে। আল্লাহ না করুন, যদি কোনো গায়রে মাহরামের দিকে তাকিয়ে থাকি, কারও গিবত করে থাকি কিংবা হারাম গান শুনে থাকি, সেগুলোও হিসাবের মধ্যে রাখতে হবে।
এরপর যদি কোনো মন্দ কাজের কথা মনে পড়ে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ও ইস্তিগফার করতে হবে। আর ভালো কাজের কথা মনে পড়লে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
আপনার কমেন্ট