রবিবার ১৬ আগস্ট ২০২৬ - ১০:১৩
যশোরের ঝিকরগাছায় ইমাম হুসাইন (আ.)-এর চল্লিশা উপলক্ষে শোক মজলিশ অনুষ্ঠিত

ইমাম হুসাইন (আ.)-এর চল্লিশা (আরবাঈন) উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলার বেজিয়াতলায় ইনকিলাব এ মাহদী মিশনের উদ্যোগে এক শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।বেজিয়াতলায় ইউনিট প্রধান আব্দুস সোবহানের বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সহস্রাধিক মানুষের সমাগম ঘটে।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে ইনকিলাব এ মাহদী মিশনের পরিচালক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। বক্তাদের মধ্যে ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব মিজানুর রহমান, জনাব আলী হায়দার, কামরুজ্জামান আবির, আব্দুল করিম, ঐতিহাসিক মুড়লী ইমাম বাড়ির পেশ ইমাম জনাব ইকবাল হুসাইন, উপদেষ্টা আতাহার হুসাইন এবং মোবাল্লিগ আয়ুব হুসাইন। এছাড়া ঝিকরগাছা শিয়া মসজিদের সেক্রেটারি জনাব রেজাউল ইসলাম, শার্শা স্বরূপদা অঞ্চলের দায়িত্বশীল জনাব খায়রুল এবং বেজিয়াতলার সমাজসেবক জনাব আবুতালিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যশোরের ঝিকরগাছায় ইমাম হুসাইন (আ.)-এর চল্লিশা উপলক্ষে শোক মজলিশ অনুষ্ঠিত

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বের জুলুম, নিপীড়ন ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে মানবজাতির প্রকৃত মুক্তি নিহিত রয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তাঁর পবিত্র আহলে বাইত (আ.)-এর আদর্শ অনুসরণের মধ্যে। তারা উল্লেখ করেন, ইমাম হুসাইন (আ.)-এর কারবালার মহান আত্মত্যাগ ও কোরবানির শিক্ষা যুগে যুগে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রেরণা যুগিয়েছে।

বক্তারা আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ইরানি জাতি ৬১ হিজরির কারবালার ঘটনায় শহীদ ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সেই আদর্শকে বাস্তব জীবনে ধারণ ও অনুশীলনের মাধ্যমে বিশ্ববাসীর সামনে একটি উদাহরণ স্থাপন করেছে।

শোক মজলিশে কারবালার শহীদদের স্মরণে আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha