হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের শহীদ নেতার ঐতিহাসিক জানাজা ও পবিত্র মরদেহ দাফনের ৪০তম দিন উপলক্ষে টোকিওতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কাউন্সেলরের উদ্যোগে ‘ইমাম খামেনেয়ী’ শীর্ষক একটি বিশেষ ওয়েবপেজ প্রকাশ করা হয়েছে। এতে শহীদ নেতার আধ্যাত্মিক ও বিপ্লবী ব্যক্তিত্ব সম্পর্কে পরিচিতি তুলে ধরা হয়েছে।
জাপানি ভাষায় প্রস্তুত করা এই ভার্চুয়াল পেজটির উদ্দেশ্য হলো আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ীর জীবনযাপন, বৈজ্ঞানিক প্রতিভা, চিন্তাধারার বিকাশ এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে আরও বিস্তৃত তথ্য উপস্থাপন করা। এতে তাঁর জীবনের কাহিনি-মাশহাদে শৈশব ও কৈশোরের সময় থেকে শুরু করে নেতৃত্বের সময়কাল পর্যন্ত-বর্ণনার পাশাপাশি সমকালীন ইরানের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও জাপানি পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
জাপানে নিযুক্ত ইরানের সাংস্কৃতিক কাউন্সেলর শাহরোজ ফালাহাতপিশে বলেন, সূর্যোদয়ের দেশ জাপানের সাধারণ পাঠকদের গণমাধ্যমভিত্তিক আগ্রহ ও রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে বর্ণনাধর্মী কাঠামোতে পেজটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে জাপানিরা অল্প সময়ের মধ্যে ইরানের দীর্ঘ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
আপনার কমেন্ট