সোমবার ১৭ আগস্ট ২০২৬ - ১৫:২৮
জাপানি ভাষায় ‘ইমাম খামেনেয়ী পরিচিতি’ পেজ চালু

শহীদ ইমামকে সরাসরি পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে, হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর দাফনের ৪০তম দিন উপলক্ষে জাপানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কাউন্সেলর অফিসের উদ্যোগে জাপানি ভাষায় একটি বিশেষ ওয়েবপেজ তৈরি ও প্রকাশ করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের শহীদ নেতার ঐতিহাসিক জানাজা ও পবিত্র মরদেহ দাফনের ৪০তম দিন উপলক্ষে টোকিওতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কাউন্সেলরের উদ্যোগে ইমাম খামেনেয়ী শীর্ষক একটি বিশেষ ওয়েবপেজ প্রকাশ করা হয়েছে। এতে শহীদ নেতার আধ্যাত্মিক ও বিপ্লবী ব্যক্তিত্ব সম্পর্কে পরিচিতি তুলে ধরা হয়েছে।

জাপানি ভাষায় প্রস্তুত করা এই ভার্চুয়াল পেজটির উদ্দেশ্য হলো আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ীর জীবনযাপন, বৈজ্ঞানিক প্রতিভা, চিন্তাধারার বিকাশ এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে আরও বিস্তৃত তথ্য উপস্থাপন করা। এতে তাঁর জীবনের কাহিনি-মাশহাদে শৈশব ও কৈশোরের সময় থেকে শুরু করে নেতৃত্বের সময়কাল পর্যন্ত-বর্ণনার পাশাপাশি সমকালীন ইরানের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও জাপানি পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

জাপানে নিযুক্ত ইরানের সাংস্কৃতিক কাউন্সেলর শাহরোজ ফালাহাতপিশে বলেন, সূর্যোদয়ের দেশ জাপানের সাধারণ পাঠকদের গণমাধ্যমভিত্তিক আগ্রহ ও রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে বর্ণনাধর্মী কাঠামোতে পেজটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে জাপানিরা অল্প সময়ের মধ্যে ইরানের দীর্ঘ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha