হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার (২১ আগস্ট) পাঠানো ওই বার্তায় পেজেশকিয়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট।
বার্তায় পেজেশকিয়ান বলেন, জাতীয় সংসদ সদস্যদের আস্থা অর্জন মির্জা ফখরুলের রাজনৈতিক দূরদর্শিতা, অভিজ্ঞতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদানের প্রতিফলন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইরানি প্রেসিডেন্ট বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার বিষয়ে তেহরান আগ্রহী। পাশাপাশি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ইরান প্রস্তুত বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২৫৫ ভোট পেয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অলি আহমেদের ৮৮ ভোটকে পেছনে ফেলেন। পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
আপনার কমেন্ট