হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
بسم الله الرحمن الرحیم
বার্তা নিম্নরুপ:
খতমে নবুয়তের মহামান্বিত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর-যিনি রহমতের বাণীবাহক এবং তাওহীদের আহ্বানকারী-আলোয় প্লাবিত ও বরকতময় শুভ জন্মবার্ষিকী এবং জাফরি মাযহাবের প্রধান ইমাম জাফর সাদিক (আ.)-এর পুণ্যময় জন্মদিন উপলক্ষে আমি বিশ্বের সকল মুসলমান, বিশেষত আহলে বাইত (আ.)-এর অনুসারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ঐক্য সপ্তাহ সেই মহান সত্যের স্মারক যে, মুসলমানরা মাযহাবগত পার্থক্য থাকা সত্ত্বেও দ্বীনের মৌলিক নীতি, কিবলা, পবিত্র কুরআন এবং মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসায় একত্রিত। আজ পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি ইসলামী বিশ্ব একতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ব এবং বিভেদ পরিহারের প্রয়োজন অনুভব করে।
আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন রহমতের নবী (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকীর বরকতে মুসলমানদের হৃদয় পরস্পরের নিকটবর্তী করেন, উম্মতে ইসলামীকে গৌরবান্বিত করেন এবং ইসলামী সমাজকে শান্তি, মর্যাদা ও ভ্রাতৃত্বে পরিপূর্ণ করেন।
মহানবী (সা.)-এর জন্মদিন, ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মদিন এবং ঐক্য সপ্তাহ সকল মুসলমানের জন্য মোবারক হোক।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সৈয়দ ইব্রাহিম খলিল রিজভী
বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি
খুলনা, বাংলাদেশের ইসলামিক স্টাডিজ সেন্টারের পরিচালক
আপনার কমেন্ট