হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুগলি ঈমাম বাড়ি, পশ্চিম বঙ্গ, ভারত — আজকের জুমার নামাজের খুতবায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ডক্টর মহসিন রেজা আবদী (হাওজা ইলমিয়া আহলে বাইত (আ.) এর প্রিন্সিপাল) সাখাওয়াত বিষয় সম্পর্কে বিশেষ ভাবে আলোচনা করেন এবং এক গভীর ও মননশীল আলোচনায় তুলে ধরেন আরবের কিংবদন্তি দানবীর হাতেম তায়ির প্রসঙ্গ।

হাতেম তায়ি: প্রাক-ইসলামি আরবের দানশীলতার প্রতীক
হাতেম ইবনে আবদুল্লাহ ইবনে সাদ আত-তায়ি, যিনি হাতেম তায়ি নামে বেশি পরিচিত, ছিলেন তায়ি গোত্রের একজন আরব কবি ও সরদার।
খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে তিনি আরব উপদ্বীপের হাইল অঞ্চলে বসবাস করতেন। যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, তাঁর দানশীলতা ও উদারতা এতটাই প্রবাদপ্রতিম যে "হাতেমের চেয়ে বেশি দানশীল" এই প্রবাদবাক্যটি আরবি ভাষায় এখনও ব্যবহৃত হয়। ফারসি সাহিত্যে তাঁর নাম রুস্তমের বীরত্বের সাথে যুগপৎভাবে ব্যবহৃত হয়েছে।
বিখ্যাত ফারসি কবি শেখ সাদী তাঁর 'গুলিস্তান'-এ লিখেছেন: "হাতেম তায়ি বেঁচে নেই কিন্তু তাঁর উজ্জ্বল নাম সদগুণের জন্য চিরকাল বিখ্যাত হয়ে থাকবে"।
কিংবদন্তি অনুসারে, তিনি নিজের সমস্ত সম্পদ অন্যদের জন্য বিলিয়ে দিতেন, এমনকি প্রয়োজনে নিজের দুম্বা বা ছাগল অতিথিদের খাওয়ানোর জন্য জবাই করতে দ্বিধা করতেন না।
একটি বিখ্যাত কাহিনী অনুসারে, এক রাজা তাঁর খ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে একজন হত্যাকারীকে তাঁর কাছে পাঠান, কিন্তু হাতেম তাঁকে অতিথি হিসেবে গ্রহণ করেন এবং আতিথেয়তার সাথে আপ্যায়ন করেন।
খুতবায় বিশেষ দৃষ্টিভঙ্গি
বক্তব্যে ডক্টর মহসিন রেজা আবদী বলেন, হাতেম তায়ি যদিও ইসলাম গ্রহণ করেননি—তবে তাঁর উদারতা এমন এক মহৎ গুণে উদ্ভাসিত ছিল, যা মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ সিফাতের প্রতিফলন।
ইসলামি ঐতিহ্যে হাতেম তায়ির উদারতার বহু কাহিনী বর্ণিত হয়েছে। তিনি তাঁর অসাধারণ দানশীলতার কারণেই তাঁর নামটি ইসলামের ইতিহাসেও স্মরণীয় হয়ে আছে।

হুগলি ইমামবাড়া: ঐতিহাসিক প্রেক্ষাপট
উল্লেখযোগ্য যে, হুগলি ইমামবাড়া পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ। ১৮৪১ সালে মুহম্মদ মহসীন এই ভবনের নির্মাণকাজ শুরু করেছিলেন এবং ১৮৬১ সালে শেষ করেছিলেন। এই ইমামবাড়া তার ১৫২টি সিঁড়ি বিশিষ্ট ১৫০ ফুট উচ্চতার দুই টাওয়ার এবং লন্ডনের বিগ বেন থেকে আনা ঘড়ির জন্য বিখ্যাত। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ও পর্যটন কেন্দ্র।
উপস্থিত মুসল্লিদের প্রতিক্রিয়া
ডক্টর আবদীর এই অস্বাভাবিক কিন্তু গভীর দার্শনিক আলোচনা উপস্থিত মুসল্লিরা মনোযোগ সহকারে শোনেন।
তিনি ইঙ্গিত দেন যে, এই অতুলনীয় গুণের কারণেই হয়তো হাতেম তায়ি পরকালেও শাস্তির অগ্নি থেকে রক্ষা পাবেন—কারণ উদারতা আল্লাহর সবচেয়ে প্রিয় গুণগুলোর একটি। খুতবা শেষে মুসল্লিরা দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে জুমার নামাজ সম্পন্ন করেন।
আপনার কমেন্ট