হাওজা নিউজ এজেন্সি: ইরানের সশস্ত্র বাহিনীর খাতামুল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি শনিবার এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী এ অঞ্চলে তাদের “আগ্রাসী কর্মকাণ্ড” অব্যাহত রাখলে, ইরানি জাহাজগুলোকে হয়রানি ও অনিরাপত্তার মধ্যে ফেললে কিংবা ইরানের ওপর নৌ অবরোধ বহাল রাখলে, ইরানের সশস্ত্র বাহিনী আরও কঠোরভাবে জবাব দেবে।
জুলফাকারি আরও বলেন, ওয়াশিংটন এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখলে এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক জাহাজগুলোকে আগের চেয়েও কঠোরভাবে লক্ষ্যবস্তু করা হবে।
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তার পদক্ষেপ অব্যাহত রাখলে ইরানের সামরিক প্রতিক্রিয়ার পরিধি আরও বিস্তৃত হতে পারে।
ইরানের এই হুঁশিয়ারির আগে শনিবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, তারা পারস্য উপসাগর ও ওমান উপসাগরে ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
আপনার কমেন্ট