রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:০৭
ইয়ামানের সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি

হুথী নেতৃত্বাধীন আনসারুল্লাহর অনুগত ইয়ামানী বাহিনীর কয়েক দিনের ত্বরিত ও ঝটিকা অভিযানে সৌদি-সমর্থিত বাহিনীর কাছ থেকে প্রায় ৫৪০০ বর্গকিলোমিটার কৌশলগত ভূখণ্ড, উপকূলীয় অঞ্চল ও গুরুত্বপূর্ণ দ্বীপাঞ্চল দখলমুক্ত হওয়ার দাবি করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পর্ব৩- হুথী নেতৃত্বাধীন আনসারুল্লাহর অনুগত ইয়ামানী সেনাবাহিনী এই কয়েক দিনের অভিযানে ৫৪০০ বর্গ কিলোমিটার ভূখণ্ড সৌদী এজেন্টদের হাত থেকে মুক্ত ও উদ্ধার করেছে।

এই সব মুক্ত ও উদ্ধার কৃত অঞ্চলের মধ্যে রয়েছে মায়ূন দ্বীপ, জাবাল যুক্বার, বৃহত্তর হানীশ, ক্ষুদ্র হানীস দ্বীপ, আলখাওকাহ্, ইয়াখতাল, যুবাব ইত্যাদি এবং এ সব অঞ্চল কৌশল গত ভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং বাবুল মান্দাব প্রণালীর খুব নিকটবর্তী।

এই কয়দিনের ত্বরিত ও ঝটিকা অভিযানে আনসারুল্লাহর অনুগত ইয়ামানী সেনাবাহিনী লোহিত সাগরের তীরবর্তী সমগ্র উপকূলীয় অঞ্চল‌ মুক্ত করতে সক্ষম হয়েছে। এখন আনসারুল্লাহ ঐ সব মুক্ত অঞ্চল, শহর, বন্দর, দ্বীপ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান সুদৃঢ়ী করণ (তাসবীত্) করছে যদিও বর্বর সৌদী বিমান হামলা অব্যাহত আছে।

আনসারুল্লাহ আল-হুদাইদাহ (الحدیدة) প্রদেশ এবং সমুদ্র উপকূলবর্তী যুবাব শহরে  প্রবেশের মাধ্যমে তায়েয্ (التعز) প্রদেশ শত্রু মুক্ত করেছে। তাই এখন আনসারুল্লাহর অনুগত ইয়ামানী সেনাবাহিনী বাবুল মান্দাব প্রণালীতে পৌঁছে গেছে।

দু হাজারের বেশি সৌদী এজেন্টকে বন্দী এবং আনসারুল্লাহর সমর্থক ২১০ জন বন্দীকে জেল থেকে মুক্ত করেছে আনসারুল্লাহ। এছাড়া এত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ গণীমত হিসেবে আনসারুল্লাহর হস্তগত হয়েছে যা প্রায় দশ বছরের অস্ত্র ও গোলাবারুদের সমান!

এই বিজয় অর্জনের মাধ্যমে হুসী নেতৃত্বাধীন আনসারুল্লাহ পাশ্চাত্য বিশেষ করে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র), যুরার (যুক্তরাজ্য), সৌদী আরব, আরব আমিরাত ও ইসরাইলের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে।

এ বিজয়ের মাধ্যমে মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) নয়া মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেছে।আর ইসরাইলের লক্ষ্য ছিল সোমালিয়া থেকে সোমালিল্যান্ডকে আলাদা করার মতো তায়েয প্রদেশকে ইয়ামান থেকে বিচ্ছিন্ন ও আলাদা করা যা হুথী নেতৃত্বাধীন আনসারুল্লাহ সরকারের অনুগত সেনাবাহিনী কর্তৃক তায়েয প্রদেশ মুক্ত ও আযাদ করার মাধ্যমে ব্যর্থ ও বিফল হয়ে গেছে।

অতএব হুথী-আনসারুল্লার সাম্প্রতিক এ বিজয় ইয়ামান ও ইয়ামানী জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ কারণেই আনসারুল্লাহ সরকারের অনুগত সেনাবাহিনীকে মুক্ত অঞ্চল সমূহে ব্যাপক অভ্যর্থনা জানিয়ে বরণ করেছেন ইয়ামানী জনগণ।

রাজধানী সানা সহ উত্তর ইয়ামানের বিভিন্ন শহরে সাম্প্রতিক এ বিজয় উৎসবের র্্যালি ও সমাবেশ সমূহে হাজার হাজার ইয়ামানী জনতা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha