হাওজা নিউজ এজেন্সি: খুলনার কাসরে হুসাইনী ইমামবাড়ায় এ আনন্দ মাহফিলের আয়োজন করা হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লি ও আহলে বাইতের অনুসারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। তিনি ইমাম হাসান আসকারী (আ.)-এর পবিত্র জীবন, চরিত্র, জ্ঞান, তাকওয়া, ইবাদত এবং মানবতার প্রতি তাঁর শিক্ষা ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, ইমাম হাসান আসকারী (আ.)-এর জীবন ছিল জ্ঞান, ইবাদত, ধৈর্য, নৈতিকতা ও আল্লাহর প্রতি আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা ও দ্বীনি মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

ইমাম হাসান আসকারী (আ.) মানুষের প্রতি সহমর্মিতা ও বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর একটি বাণীতে এসেছে—
مِنْ كَفَّارَاتِ الذُّنُوبِ الْعِظَامِ إِغَاثَةُ الْمَلْهُوفِ وَالتَّنْفِيسُ عَنِ الْمَكْرُوبِ
“বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা এবং দুঃখ-কষ্টে থাকা মানুষের কষ্ট লাঘব করা বড় গুনাহের কাফফারার অন্যতম।”
ইমাম (আ.)-এর এ শিক্ষা মানুষের প্রতি সহমর্মিতা, মানবিকতা ও সেবার গুরুত্বকে তুলে ধরে। তাঁর জীবন ও আদর্শ থেকে ব্যক্তিগত চরিত্র গঠন থেকে শুরু করে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা পাওয়া যায়।

আলোচনা শেষে ইমাম হাসান আসকারী (আ.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত সবাই আহলে বাইতের আদর্শ অনুসরণ এবং দ্বীনের সঠিক শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার কমেন্ট