হাওজা নিউজ এজেন্সি: এ বিষয়ে আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজির কাছে একটি ইস্তিফতা (শরয়ি প্রশ্ন) করা হয়েছে। জবাবে তিনি দ্বিতীয় জামাত আয়োজনকে উপযুক্ত নয় বলে উল্লেখ করেছেন এবং এর মাধ্যমে প্রথম জামাত বা ইমামের প্রতি অসম্মান সৃষ্টি হলে সেই জামাতের নামাজ বাতিল হবে বলে জানিয়েছেন।
প্রশ্ন: যে স্থানে ইতোমধ্যে জামাতে নামাজ অনুষ্ঠিত হয়েছে, সেখানে পুনরায় দ্বিতীয় জামাতের মাধ্যমে নামাজ আদায় করার শরয়ি বিধান কী?
উত্তর: এভাবে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত করা উপযুক্ত নয়। কারণ, এটি মুসলিমদের ঐক্য ও সংহতি বজায় রাখার নির্দেশনার পরিপন্থী।
তবে যদি দ্বিতীয় জামাত আয়োজনের ফলে প্রথম জামাত বা প্রথম জামাতের ইমামের প্রতি অবমাননা, অসম্মান বা হেয় প্রতিপন্ন করার পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে দ্বিতীয় জামাতের নামাজ বাতিল (সহিহ নয়) হবে।
আপনার কমেন্ট