হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, লেবাননের পার্লামেন্টে প্রতিরোধের প্রতি আনুগত্যশীল জোটের জ্যেষ্ঠ সদস্য আলী আল-মিকদাদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের শাহাদাতের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন।
তিনি হিজবুল্লাহর এই দুই শহীদ মহাসচিবের সঙ্গে নতুন করে অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমরা প্রতিরোধের এই মহান নেতাদের সঙ্গে অঙ্গীকার করছি যে, তাঁদের উত্তরাধিকার ও প্রতিরোধের পথ আমরা সংরক্ষণ করব।
আলী আল-মিকদাদ বলেন, নেতাদের শাহাদাত কখনোই পরাজয়ের অর্থ বহন করে না। আজ শত্রুর বর্বর আগ্রাসন এবং এর ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ সত্ত্বেও আমাদের সমাজ যে মূল্যই দিতে হোক না কেন, আত্মত্যাগের জন্য এখনও প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, প্রতিরোধের পথ এখনও অব্যাহত রয়েছে এবং ইয়েমেন ও ইরানসহ প্রতিরোধ অক্ষের বিভিন্ন অংশ একটি বড় বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
হিজবুল্লাহর এই সংসদ সদস্য এরপর ইহুদিবাদী শত্রুর আগ্রাসন ও দখলদারিত্বের মুখে লেবানন সরকারের নিষ্ক্রিয়তা ও আত্মসমর্পণের কঠোর সমালোচনা করেন।
তিনি জোর দিয়ে বলেন, সরকারকে যত দ্রুত সম্ভব তথাকথিত ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে।
আলী আল-মাকদাদ বলেন, এই চুক্তি একটি পরাজয় এবং আমাদের দেশের জন্য লজ্জা ছাড়া আর কিছুই বয়ে আনেনি। এটি এমন একটি সরকারের মাধ্যমে লেবাননের সার্বভৌমত্ব ও অধিকার শত্রুর হাতে সমর্পণ করেছে, যে সরকার প্রতিরোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
আপনার কমেন্ট