মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:৩২
দরুদ পাঠের ফজিলত ও বরকত

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ পাঠ শুধু ইবাদতের একটি আমল নয়, বরং গুনাহ মোচন ও আত্মশুদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। ইরানের বিশিষ্ট আলেমে দ্বীন ও আরেফ মরহুম আয়াতুল্লাহ মুহাম্মদ তাকি বাহজাত বাহজাতুদ দুআ গ্রন্থে নবীজি (সা.)-এর একটি বাণীর উদ্ধৃতি দিয়ে দরুদ পাঠের এমন ফজিলতের কথা তুলে ধরেছেন, যার মাধ্যমে মানুষের গুনাহের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশও মুছে যাওয়ার কথা বলা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: মহানবী (সা.)-এর ওপর দরুদ পাঠ আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম। আয়াতুল্লাহ মুহাম্মদ তাকি বাহজাত নির্ভরযোগ্য বর্ণনার ভিত্তিতে দরুদ পাঠের ফজিলত ও আত্মশুদ্ধিতে এর প্রভাব তুলে ধরেছেন।

আয়াতুল্লাহ মুহাম্মদ তাকি বাহজাত বলেন,
“দরুদ পাঠের মধ্যে কী কী ফজিলত রয়েছে, তা আল্লাহই ভালো জানেন।

مَنْ صَلّی عَلَیَّ مَرَّةً، لَمْ یَبْقَ لَهُ مِنْ ذُنُوبِهِ ذَرَّةٌ

অর্থাৎ, ‘যে ব্যক্তি একবার আমার ওপর দরুদ পাঠ করে, তার গুনাহের একটিও অণু অবশিষ্ট থাকে না।’”

সূত্র: বাহজাতুদ দুআ, পৃষ্ঠা ৩৫৩।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha