মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ - ১৫:০০
দশ বছর বয়সী এক শিক্ষার্থীর চিঠির আন্তরিক জবাব দিলেন সর্বোচ্চ নেতা

তেহরানের দশ বছর বয়সী শিক্ষার্থী আলীরেজা বাখশি ইরেজের লেখা চিঠি পৌঁছেছে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার কাছে। শিক্ষার্থীর আন্তরিক ভালোবাসা ও সৌজন্যপূর্ণ উপহারের জবাবে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ী তাঁকে একটি চিঠি লিখেছেন এবং পাল্টা উপহারও পাঠিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কিছুদিন আগে, ২৩ শাহরিভার ১৪০৫ (১৪ সেপ্টেম্বর ২০২৬) তারিখে তেহরানের বাসিন্দা দশ বছর বয়সী শিক্ষার্থী আলীরেজা বাখশি ইরেজ ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উদ্দেশে একটি আন্তরিক চিঠি লেখে।

চিঠিতে সে সর্বোচ্চ নেতার প্রতি ভালোবাসা ও তাঁর দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি তাঁকে ধন্যবাদ জানাতে এবং ইসলামের যোদ্ধাদের সহায়তার উদ্দেশ্যে কিছু অর্থ উপহার হিসেবে পাঠায়।

শিক্ষার্থীর চিঠির মূল বক্তব্য

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

আসসালামু আলাইকুম, আঙ্কেল।

আমি আলীরেজা বাখশি।

আমার বয়স ১০ বছর। আমি তেহরানে থাকি।

সত্যি বলতে, আমি জানি না আমার এই চিঠি আপনার কাছে পৌঁছাবে কি না।

ইশ! যদি আপনার সঙ্গে সরাসরি দেখা করে কথা বলতে পারতাম!

সত্যি বলতে, আপনার দিকনির্দেশনার জন্য আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ।

এই অর্থটুকু আপনাকে ধন্যবাদ জানাতে এবং ইসলামের যোদ্ধাদের সহায়তার জন্য পাঠালাম।

আপনার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশায়-

আলীরেজা বাখশি ইরেজ

২৩/৬/১৪০৫

পুনশ্চ: আপনার জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটু দেরি হয়ে গেল। তবুও জন্মদিনের শুভেচ্ছা।

সর্বোচ্চ নেতার পক্ষ থেকে জবাব

শিক্ষার্থীর এই চিঠি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছায়। শিক্ষার্থীর ভালোবাসা ও আন্তরিকতার জবাবে হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ী তাঁকে একটি চিঠি লেখেন এবং পাল্টা একটি উপহারও পাঠান।

সর্বোচ্চ নেতার জবাবের মূল বক্তব্য হলো:

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

আমার প্রিয় বন্ধু জনাব আলীরেজা বাখশি,

আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

আপনার আন্তরিক ভালোবাসা ও মনোযোগের জন্য ধন্যবাদ। তবে এই নগণ্য ব্যক্তির জন্মদিন ফারভারদিন মাসে নয়, বরং এসফান্দ মাসে।

আপনার মহানুভবতার প্রতিদানে আমিও আপনাকে সামান্য হলেও একটি উপহার প্রদান করছি।

আপনার পরিবারের সদস্যদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন।

সাইয়্যেদ মোজতবা খামেনেয়ী

১৯ মেহর ১৪০৫ (১১ অক্টোবর ২০২৬)

পুনশ্চ: আপনার হাতের লেখা বেশ সুন্দর ও স্পষ্ট।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha