মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ - ১৯:০৯
ইরানের সাত শর্তে যুক্তরাষ্ট্রের জবাব সন্তোষজনক নয়: মোহসেন রেজায়ি

ইরানের অধিকার ও দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া জবাব সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, ইরানের উত্থাপিত সাতটি শর্তের বিষয়ে যুক্তরাষ্ট্রকে পূর্ণাঙ্গ ও স্পষ্ট জবাব দিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে।

হাওজা নিউজ এজেন্সি: সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা জানান রেজায়ি।

তিনি বলেন, ইরানের অধিকার ও দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাব সন্তোষজনক হয়নি। ওয়াশিংটনকে ইরানের সাতটি শর্তের বিষয়ে পূর্ণাঙ্গ ও স্পষ্টভাবে জবাব দেওয়ার পাশাপাশি সেগুলো মেনে চলতে হবে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আরও বলেন, এসব শর্ত পুরোপুরি পূরণ হলেই কেবল হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha