বুধবার ৪ নভেম্বর ২০২৬ - ১৭:৫৫
ইরানে জাতীয় ছাত্র দিবস ও সাম্রাজ্যবাদবিরোধী দিবস উপলক্ষে মিছিল

হাওজা নিউজ এজেন্সি— ইরানের বিভিন্ন শহরে বুধবার জাতীয় ছাত্র দিবস ও ‘বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম দিবস’ উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সৌর হিজরি ক্যালেন্ডারের ১৩ আবান—যা সাধারণত ৪ নভেম্বরের সঙ্গে মিলে যায়—উপলক্ষে তেহরানে সকাল ৯টায় ফিলিস্তিন চত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলটি সাবেক মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ৯০০টিরও বেশি স্থানে একযোগে কর্মসূচি পালিত হচ্ছে। এতে শিক্ষার্থী, শিক্ষক, পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এবারের কর্মসূচির মূল স্লোগান, ‘শহীদদের সঙ্গে অঙ্গীকার, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম’।

অংশগ্রহণকারীরা ইরানের পতাকা ও শহীদদের ছবি বহন করেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। আয়োজকদের ভাষ্য, শহীদদের স্মরণ, জাতীয় ঐক্য ও সংহতি প্রকাশ এবং দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ইরানি জাতির অবস্থান তুলে ধরাই এ কর্মসূচির লক্ষ্য।

উল্লেখ্য, ১৩ আবান ইরানে জাতীয় ছাত্র দিবস ও ‘বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম দিবস’ হিসেবে পালিত হয়। দিনটি দেশটির ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha