ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার সাম্প্রতিক ওই বার্তার প্রসঙ্গ তুলে কায়ানি বলেন, প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধারা লিখিত ঘোষণার মাধ্যমে তাঁর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছেন। এর মধ্য দিয়ে প্রতিরোধ ফ্রন্টের বিভিন্ন অংশের মধ্যে ঐক্য ও সংহতির বিষয়টি স্পষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, এ পদক্ষেপের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে প্রতিরোধ ফ্রন্টের কমান্ডাররা সর্বোচ্চ নেতার বার্তা যথাযথ গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিয়েছেন।
বার্তার শেষাংশে সম্মুখসারিতে দায়িত্ব পালনকারী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কায়ানি তাঁদের ইসলামের মর্যাদা রক্ষায় সাহসী যোদ্ধা হিসেবে অভিহিত করেন।
আপনার কমেন্ট