বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ - ০৯:৫৬
চরম শোক ও যন্ত্রণার মধ্যেও ইমামের জীবন রক্ষায় অগ্রাধিকার: হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর অনন্য আদর্শ

হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জীবনাদর্শের অন্যতম শিক্ষা হলো, চরম শোক, যন্ত্রণা ও বিপদের মধ্যেও ব্যক্তিগত কষ্টের ঊর্ধ্বে ইমামের জীবন ও নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া। ইমাম আলী (আ.)-এর প্রতি তাঁর এই আত্মত্যাগী অবস্থান ইমাম-পরিচিতি (মারিফাতে ইমাম) এবং বেলায়াতের প্রতি গভীর আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত।

হাওজা নিউজ এজেন্সি: বর্তমান সমাজে প্রকৃত আদর্শ ও আত্মপরিচয় পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। এ প্রেক্ষাপটে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জীবনাদর্শের বিভিন্ন দিক নতুন করে পর্যালোচনা করা অত্যন্ত জরুরি।

ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, হযরত সিদ্দিকা কুবরা, ফাতিমা যাহরা (সা.আ.)-এর জীবনাদর্শ কেবল অতীতের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত নয়; বরং তা সব যুগের মানুষের জন্য ঈমানি ও মানবিক জীবন গঠনের একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।

এই প্রতিবেদনে ফাতিমি জীবনাদর্শের বিভিন্ন দিক ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে পাঠকদের সামনে তুলে ধরছে।

ব্যক্তিগত শোকের ঊর্ধ্বে ইমামের জীবন রক্ষার দায়িত্ব
হযরত ফাতিমা যাহরা (সা.আ.) অত্যন্ত কষ্টে চোখ খুললেন। তাঁর পুরো শরীর যন্ত্রণায় কাতর। ঘর তখনো ধোঁয়ায় আচ্ছন্ন। ফিজ্জা অশ্রুসজল চোখে তাঁর শিয়রের পাশে বসে আছেন।

কিন্তু হাসান ও হুসাইন (আ.)-এর খোঁজ নেওয়ার আগেই, এমনকি তাঁর সন্তান মুহসিনের শোকে বিলাপ করার আগেই তিনি নিজের ইমামের খোঁজ নিলেন। তিনি মজলুম আলী (আ.)-এর কথা জানতে চাইলেন।

যখন তাঁকে জানানো হলো যে, ইমাম আলী (আ.)-কে মসজিদে নিয়ে যাওয়া হয়েছে, তখন তিনি নিজের সব যন্ত্রণা ও কষ্ট উপেক্ষা করে অবিলম্বে মসজিদের দিকে রওনা হলেন।

প্রতিবেদনের বর্ণনা অনুযায়ী, মসজিদে হযরত ফাতিমা (সা.আ.)-এর দৃঢ় অবস্থান ও হুঁশিয়ারি ইমাম আলী (আ.)-এর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

এই ঘটনা ফাতিমি জীবনাদর্শের একটি গভীর শিক্ষা তুলে ধরে—প্রকৃত ইমাম-পরিচিতি ও বেলায়াতের প্রতি আনুগত্য মানুষকে এমন দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে, যেখানে ব্যক্তিগত শোক, যন্ত্রণা ও বিপদের চেয়েও ইমামের জীবন ও নিরাপত্তা অধিক গুরুত্ব পায়।

তথ্যসূত্র: বিহারুল আনওয়ার, খণ্ড ৪৩, পৃষ্ঠা ৪৭

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha