শুক্রবার ৬ নভেম্বর ২০২৬ - ১৯:৫৬
ইমাম আলী মাদ্রাসা প্রতিষ্ঠায় সহযোগিতার স্বীকৃতিস্বরূপ হুসাইনী ট্রাস্টকে সম্মাননা প্রদান

ঢাকার মোহাম্মদপুরস্থ হুসাইনী ট্রাস্ট শিয়া জামে মসজিদের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে। হুসাইনী ট্রাস্ট প্রাঙ্গণে ইমাম আলী মাদ্রাসা প্রতিষ্ঠায় ট্রাস্টের আন্তরিক সহযোগিতা, গুরুত্বপূর্ণ অবদান ও সার্বিক সহায়তার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

হাওজা নিউজ এজেন্সি: আজ পবিত্র জুমার নামাজের পর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শাহাবুদ্দিন মাশায়েখী (রাদ.) এবং মাওলানা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ ইব্রাহিম খলিল রিজভী যৌথভাবে ট্রাস্টি বোর্ডের সদস্যদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাশেদ হায়দার, সেক্রেটারি মোহাম্মদ নাসির, কোষাধ্যক্ষ ফিরোজ হোসেন, অর্গানাইজিং সেক্রেটারি সৈয়দ মেহেদী ইমাম রিজভী এবং সদস্য গোলাম হোসেন লাডলা।

এ উপলক্ষে আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশস্থ প্রতিনিধির কার্যালয়ের পক্ষ থেকে হুসাইনী ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বোর্ড ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। ইমাম আলী মাদ্রাসা প্রতিষ্ঠায় তাঁদের সহযোগিতা ও অবদানের ভূয়সী প্রশংসা করা হয়।

ইমাম আলী মাদ্রাসা প্রতিষ্ঠায় সহযোগিতার স্বীকৃতিস্বরূপ হুসাইনী ট্রাস্টকে সম্মাননা প্রদান

অনুষ্ঠানের পরবর্তী পর্বে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শাহাবুদ্দিন মাশায়েখী (রাদ.) রচিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্য দিয়ে আয়োজনটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

ইমাম আলী মাদ্রাসা প্রতিষ্ঠায় সহযোগিতার স্বীকৃতিস্বরূপ হুসাইনী ট্রাস্টকে সম্মাননা প্রদান

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এ ধরনের দ্বীনি ও শিক্ষামূলক উদ্যোগে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha