শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে রেজায়ি বলেন, দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পরাজয় স্বীকার করেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগের দ্বারপ্রান্তে রয়েছেন এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকেও শিগগিরই বরখাস্ত করা হতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার এখন পডকাস্টার বনে গেছেন।
তিনি আরও বলেন, এখন ওয়াশিংটনকে জিজ্ঞাসা করা উচিত—যুদ্ধ শুরুর যেকোনো সিদ্ধান্তের জবাবে যে ভয়াবহ প্রতিক্রিয়া দেখানো হবে, সেই বার্তাটি আসলে কাকে দেওয়া প্রয়োজন?
আপনার কমেন্ট